বুধ ও সূর্যের মিলনে তৈরি হচ্ছে ‘বুধাদিত্য যোগ’, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশিদের

বুধ ও সূর্যের মিলনে তৈরি হচ্ছে ‘বুধাদিত্য যোগ’, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশিদের

জ্যোতিষশাস্ত্রে বলা হয় যখন কোনও ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। গ্রহের ঘর পরিবর্তনের কারণে অনেক সময় অনেক গ্রহ মিলিত হয়ে শুভ বা অশুভ যোগ তৈরি করে। সেই যোগ কারোর জীবনে সাফল্য নিয়ে আসে আবার কারোর জীবনে আনে অশান্তিও। এবার চলতি মাসেই ধনু রাশিতে সূর্য ও বুধ একসঙ্গে মিলিত হবে। আর এই কারণে তৈরি হবে 'বুধাদিত্য যোগ’। ডিসেম্বরের ৩ তারিখ বুধ ঘর পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। অপরদিকে ডিসেম্বরের ১৬ তারিখ সূর্য ঘর পরিবর্তন করেও ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ ও সূর্যের কারণে তৈরি হচ্ছে 'বুধাদিত্য যোগ’। এই যোগের কারণে শুভ প্রভাব পড়বে সকল রাশির ওপর। দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

বুধাদিত্য যোগের কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা সকল কাজে সাফল্য পাবেন। যারা চাকরি করছেন ও ব্যবসা করছেন তাদের উভয় ক্ষেত্রেই সাফল্য মিলবে। এই সময় যারা ব্যবসাক্ষেত্রেযুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। তারা দ্রুত উন্নতি করতে পারবেন। যারা চাকরিজীবি তাদের আর্থিক দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।ব্যবসায় আপনারা লাভের মুখ দেখতে পাবেন। এইসময় আপনাদের আটকে থাকা টাকা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। পরিবারের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বুধাদিত্য যোগের কারণে সাফল্যের সময় শুরু। এই সময় আপনাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। আপনাদের আর্থিক দিকে ক্রমশ উন্নতি করতে পারবে। এসময় আপনার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারেন। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতেও আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এ সময়ে মাথা ঠান্ডা রেখে চলবেন। শেয়ার মার্কেট থেকে লটারি বাজারে আপনাদের সাফল্য মিলবে। কেরিয়ারে আপনার উন্নতি হবে। যারা সোনা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য নিশ্চিত।

মীন রাশি

মীন রাশি

ডিসেম্বর মাসে বুধাদিত্য যোগের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনাদের কাজের জায়গায় দায়িত্ব আরও বাড়বে। অংশীদারিত্ব কাজে আপনারা বিনিয়োগ করতে পারেন।মনের ইচ্ছা পূরণ হবার সময় আপনাদের। জীবনে উন্নতি হবে। সাফল্য আসবে সকল কাজে। আপনি এগিয়ে যেতে পারবেন জীবনে। পরিবারের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। সেখানে আপনাদের আর্থিক দিকে অনেক লাভ হবে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্যের সময় শুরু।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+