Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৬ না ১৭ তারিখে পালিত হবে অনন্ত চতুর্দশী, জানুন গণপতি বিসর্জনের শুভ সময় সম্পর্কে

হিন্দুধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর সকলে মহা সমারোহে পালন করেন গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে এই উৎসব। দশ দিন ধরে এই উৎসব পালন করবেন সকলে। যা শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

অনন্ত চতুর্দশীর দিন ভগবান গণেশকে আড়ম্বরপূর্ণ বিদায় জানানো হয়। যা প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনন্ত চতুর্দশী উৎসব পালিত হয়। চলতি বছর অনন্ত চতুর্দশীর শুভ সময় শুরু হবে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টে ১০ মিনিট থেকে।

Anant chaturdashi

  • কখন দেবেন বিসর্জন

অনন্ত চতুর্দশী চলবে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী থাকবে। এই দিনও কিন্তু আপনি গণেশ ঠাকুরের বিসর্জন দিতে পারেন।

  • কোন কোন যোগ তৈরি হবে

অনন্ত চতুর্দশী দিন ভগবান গণেশকে কিন্তু বিষ্ণুর অবতারে পুজো করা হয়। চতুর্দশীর পুজোর সময় সকাল ৬ টা ০৪ মিনিটে থেকে ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত। এই দিনে তৈরি হচ্ছে রবি যোগ ও ধৃতি যোগ। যে কারণে শ্রী হরির কৃপায় অনেকেই কিন্তু খুব লাভ করতে পারবেন ব্যবসায়।

গণপতির বিসর্জনের সময়

  • গণেশ বিসর্জনের সকালের শুভ মুহূর্ত (অমৃত) সকাল ০৯ টা ১১ থেকে দুপুর ১২ টা ৪৭ পর্যন্ত
  • গণেশ বিসর্জনের মধ্যাহ্ন মুহুর্তা (শুভ) ৩ টে ১৯ মিনিট থেকে, যা চলবে বিকেল ৪ টে ৫১ মিনিট পর্যন্ত
  • গণেশ বিসর্জনের সন্ধ্যার সময় – সন্ধ্যা ৭ টা ৫১ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত
  • গণেশ বিসর্জনের রাতের শুভ সময় রাত ১০ টা ৪৭ মিনিট থেকে ৩ টা ১২মিনিট পর্যন্ত

কোন কোন কাজ করা শুভ

এই অনন্ত চতুর্দশীর সময় আর্থিক দিকে লাভ করতে গণেশকে লাল কাপড় নিবেদন করুন। সেই কাপড় আপনি আপনার আলমারিতে রেখে দিন। এই দিন দারিদ্র ব্যক্তিদের সামর্থ্য মতো দান করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+