আগামী তিন সপ্তাহ সূর্য, শনি এবং বৃহস্পতি ব্যাপক প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে

আগামী তিন সপ্তাহ সূর্য, শনি এবং বৃহস্পতি ব্যাপক প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে

সূর্য, শনি এবং বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি এমন একটি মাস যখন সূর্য, শনি এবং বৃহস্পতির অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। সূর্য কুম্ভ রাশিতে শনি রাশিতে প্রবেশ করবে। একই সময়ে, গুরু ইতিমধ্যেই কুম্ভে উপস্থিত রয়েছেন। সূর্য প্রবেশের সাথে সাথে গুরুর তেজ কমে যাবে এবং তারা অস্ত যাবে। ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যেহেতু বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়, তাই এক্ষেত্রে বৃহস্পতির অবস্থান জ্যোতিষ শাস্ত্রে সবথেকে বেশি কার্যকর হিসেবে ধরা হয়।

কুম্ভ রাশিতে ব্যাপক প্রভাব

কুম্ভ রাশিতে ব্যাপক প্রভাব

এই গ্রহ অবস্থানের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে, কিন্তু কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা সবচেয়ে ভারী হবে। তাদের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই রাশির জাতকরা যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন, তাহলে এক মাস অপেক্ষা করা উচিৎ। তারপর ফল ভালো হবে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই বিশেষ সময় কর্মজীবনে বেশ সুবিধা হবে। ভালো কাজ করলে তার প্রশংসা হতে পারে। বৃহস্পতির অবস্থানের জন্য কাজের ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। বিভিন্ন উপায়ে অর্থ লাভ হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

ফেব্রুয়ারি মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য সময় অনেক ক্ষেত্রেই ভালো যাবে। অনেকদিন পর এবার প্রকাশ্যেই উন্নতির স্বাদ পাবেন। কর্মজীবনে আয় বৃদ্ধি পাবে। পদোন্নতি ও সম্মান পাওয়ার সম্ভাবনাও আছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকারা এই সময় ব্যাপক লাভবান হবেন। মূলত ব্যবসায়ীরা অনেক টাকার লনদেন করার সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের জন্যও সময় ভালো যাবে। আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের এই অবস্থান খুব একটা ভালো ফল দেবে না। আর্থিক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রেও বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে পরিশ্রম করলে ভালো ফল লাভ করা সম্ভব।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে। কাঙ্খিত ফলাফল না পাওয়ায় হতাশা ঘিরে ধরতে পারে জীবনে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শত্রু দমন হবে। শত্রুর সব কু নজর থেকে মুক্তি লাভ মিলবে। কর্মজীবনে সুবিধা হবে। সরকারি চাকরি যারা করেন তাঁদের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন তাঁদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস ভালো ফল দিতে চলেছে। আর্থিক বিনিয়োগে লাভ হবে। কর্মজীবনে ভালো সুযোগ আসবে। এই সময় শিবের উপাসনা করা খুব শুভ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই মাসে পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা রকমের সমস্যা হতে পারে। সকলের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা খুব জরুরী। অন্যথায় মানসিক চাপের শিকার হওয়ার সম্ভাবনা থাকবে।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে কোনও বড় কোনও পরিকল্পনা থাকলে তা সম্পন্ন হবে। এই সময় ধনু রাশির জাতকদের ভাগ্য সহায় থাকবে। সেই সঙ্গে পেশাগত দিক এবং ব্যবসায় অগ্রগতি হবে।

মকর রাশি

মকর রাশি

অর্থনৈতিক অবস্থা গড় থাকবে, তবে কিছু ক্ষেত্রে কেবল হতাশা আসতে পারে। বিতর্ক এড়িয়ে চলাই ভালো।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফব্রুয়ারি মাস বেশ ভালো ফল দিতে চলেছে। আর্থিক সামঞ্জস্য বজায় থাকবে। কিন্তু আয়ের সঙ্গে সঙ্গে খরচ নিয়ন্ত্রণ করলে ফল ভালো হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+