আশ্বিন মাসে এই কাজগুলি করলেই ভাগ্য খুলবে, কেরিয়ারেও হবে উন্নতি
হিন্দুধর্মে, আশ্বিন মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়েছে আশ্বিন মাস। এই মাসটিতে যদি আপনি ভগবান বিষ্ণু ও সূর্যদেবের পুজো করেন, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন। এই সময়ে বিষ্ণুর পুজো করলে আর্থিক দিকে লাভ হয়।
জীবনে সফলতা লেগেই থাকে। আশ্বিন মাসে আপনি যদি সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ও শ্রী হরির আরাধনা করেন তাহলে জীবনের সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন। জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার।

- সূর্যকে জল নিবেদন করুন
যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যকে আরও শক্তিশালী করতে চান, তাহলে আশ্বিন মাসে সূর্যকে জল নিবেদন করুন। অবশ্যই তামার পাত্রে জল নিবেদন করবেন। এতে আপনার সূর্য আরও শক্তিশালী হয়ে উঠবে।
- কর্মজীবনে উন্নতি করতে কী করবেন
যদি আপনি কর্মজীবনে আরও উন্নতি করতে চান, তাহলে আশ্বিন মাসে প্রত্যেকদিন ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। আদিত্য হৃদয় স্তোত্র মন্ত্র পাঠ করুন। এতে আপনার কর্মজীবন থেকে কেরিয়ারে সফলতা আসবে।
- দাম্পত্য জীবনে সুখী হতে কী করবেন
দাম্পত্য জীবনে সমস্যা থেকে বের হতে চাইছেন, তাহলে আশ্বিন মাসে একটি আসনে বসে আপনাদের যে দেবতাকে পছন্দ তার বীজ মন্ত্র জপ করুন। এতে আপনার পরিবারেও সুখ বজায় থাকবে।
- আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন
আশ্বিন মাসের ধান, শস্য, শণের বীজ বা একটি সাদা মিষ্টি লক্ষ্মী দেবীকে দান করুন। এতে আপনার আর্থিক দিকে সফলতা আসবে । এমন কি আপনার জীবনে যে সমস্যা ছিল সেগুলি থেকে বেরোতে পারবেন।
- লক্ষ্মী যন্ত্র ঘরে স্থাপন করুন
এই সময়ে লক্ষ্মী যন্ত্র আপনার ঘরে স্থাপন করেন, তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না । সেই সঙ্গে পরিবারও সুখ বজায় থাকবে। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। এমনকি মনের ইচ্ছা পূরণ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications