ব্যবসায় উন্নতি ও সাফল্য পেতে হলে বাস্তু অনুযায়ী এই রঙগুলিকে নিয়ে আসুন জীবনে
এই রঙগুলিকে নিয়ে আসুন জীবনে
আপনি যদি আপনার ব্যবসায় বিশেষভাবে লাভ না পান তাহলে হতাশ হওয়ার দরকার নেই। অনেক সময় ব্যবসা সঠিকভাবে না চালানোর কারণে শুধু আর্থিক সমস্যা নয় মানসিক সমস্যারও সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে যদি আপনিও ব্যবসার অগ্রগতি পেতে চান, তাহলে আপনার কাজের জায়গায় অর্থাৎ অফিস বা দোকানে কিছু পরিবর্তন করে আপনি কিছু বিষয় মাথায় রেখে ব্যবসায়ের অগ্রগতি পেতে পারেন। আসুন এই বাস্তু টিপস সম্পর্কে জেনে নেই।

জীবনে রঙের প্রভাব
রঙ আমাদের জীবনে বহুভাবে প্রভাব ফেলে। সঠিক রঙ আমাদের জীবনকে উন্নতির পথে আবার ভুল রঙ আমাদের অবনতির পথে চালনা করতে পারে। বাস্তু শাস্ত্র অনুসারে, কিছু রঙকে মাথায় রেখে আপনি নিজের ব্যবসায় ফের সফলতা হাসিল করতে পারেন। আসলে আজকে আমরা আলোচনা করব অফিস বা দোকানের দেওয়ালে কোন রঙ করলে তা ব্যবসায় আরও ভালো ফল দেবে।

কালো রঙ ব্যবসার জন্য শুভ
কালো রঙকে অশুভ বলে ভাবলেও তা আসলে অনেক ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, কালো রঙের উপাদান হল জল। যদি অল্প পরিমাণে কালো রঙ দক্ষিণ-পূর্ব দিকে করা হয়, তাহলে ব্যবসার দিক থেকে এটি শুভ। এর কারণে ব্যবসায় হওয়া সমস্যা দূর হয়ে যায়। যদি আদৌ ব্যবসার বৃদ্ধি না হয়, তাহলে দক্ষিণ-পূর্ব দিকের নিচের অংশে একটু কালো রং করা উপকারী।

গয়নার দোকানের জন্য কি রঙ করবেন
বাস্তু শাস্ত্র অনুসারে যদি আপনি গয়নার ব্যবসা করেন তবে আপনার দোকানের রঙ গোলাপি, সাদা বা আকাশী রঙের করানো উচিত। এতে আপনার ব্যবসা বৃদ্ধি হবে। কারণ এই রঙগুলি উন্নতিকে আকৃষ্ট করে।

মুদি দোকানের জন্য কোন রঙ
একই সময়ে, আপনি মুদি দোকানের জন্য হালকা গোলাপী, আকাশী এবং সাদা রঙের মধ্যে যে কোনও রঙ বেছে নিতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এই রঙগুলি ব্যবসায় সমৃদ্ধি এবং উন্নতি নিয়ে আসে। তাই বাস্তু অনুযায়ী ব্যবসায় দেওয়ালের রঙ বাছাই করে নিন, দেখবেন ব্যবসা কখনই মন্দা যাবে না।

কাপড়ের দোকানের জন্য কোন রঙ
এছাড়াও আপনি যদি কাপড়ের ব্যবসা করেন বা আপনার বুটিক রয়েছে, তবে দোকানের দেওয়ালে হাল্কা হলুদ রঙ, সবুজ বা আকাশী রঙ বেছে নেওয়া ভালো হবে বলে মনে হয়। কারণ এই রঙগুলি আপনার ব্যবসার ইতিবাচকতাকে আকর্ষণ করে উন্নতি ঘটাবে। এর পাশাপাশি স্টেশনারী বিক্রেতা তাঁদের দোকানের দেওয়ালে হলুদ, আকাশী বা গোলাপি রঙ করতে পারেন।












Click it and Unblock the Notifications