এই লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন শুভ সময় আপনার জন্য অপেক্ষা করছে
বাস্তুশাস্ত্রে, এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে সেগুলি যদি আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝতেই পারবেন, আপনার জীবনে শুভ সময় অপেক্ষা করছে।
এতে আপনার জীবনে হঠাৎই কোনও শুভ খবর আসবে বা আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। আবার এমন কিছু সংকেত রয়েছে, যা খুব অশনি সংকেত বলা চলে। সেগুলি হলে বুঝতেই পারবেন আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে।

- পাখির বাসা
যদি দেখেন আপনার বাড়ির বারান্দায় পাখি বাসা তৈরি করেছে বা চিলেকোঠার ঘরে পাখি বাসা তৈরি করেছে। তাহলে খুব শুভ সংকেত। আপনার সেই বাসা কখনোই ভেঙে দেবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনি দ্রুতই খুব ভালো খবর পেতে পারেন।
- পিঁপড়ের ঝাঁক
পিঁপড়ের ঝাঁক বাড়িতে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে লাল পিঁপড়ের ঝাঁক দেখা কিন্তু শুভ। কালো পিঁপড়ের ঝাঁক দেখা খুব অশুভ। লাল পিঁপড়ে ঝাঁক যদি আপনার বাড়িতে ঘুরে বেড়ায়, তাহলে বুঝবেন আপনি কোনও শুভ খবর পাবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। এতে আপনার আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি।
- বাম হাত চুলকায়
যদি কোনও পুরুষ বা মহিলার বাম হাতে চুলকায় বা চুলকানির সমস্যা হয় তাহলে তার দ্রুত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আবার কারোর যদি ডান দিকের চোখের পলক বারবার পড়তে থাকে, তাহলে তা কিন্তু সুখবরের আগমন বলে মনে হয়। মহিলাদের বাম চোখের মণি যদি বারবার নড়ে ও পুরুষদের ডান চোখের মণি যদি নড়তে থাকে, তাহলে তারা হঠাৎই চাকরি সংক্রান্ত কোনও শুভ খবর পাবেন।
- শাঁখের শব্দ
যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার সময় কারোর শাঁখের শব্দ বা পুজো করার সময় যে মন্ত্র উচ্চারিত হয় সেটা শোনেন, তা আপনার জন্য খুব শুভ। এগুলি শুনে আপনার যদি ঘুম ভাঙে তাহলে সেদিন আপনি নিশ্চিত ভালো খবর পাবেন। আর্থিক দিকেও কিন্তু আপনার লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications