এই কাজগুলি নিয়মিতভাবে করলে শনিদেবের কৃপা পাওয়া যায়! জেনে নিন সেগুলি কি কি
শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবে মান্যতা দেওয়া হয়। জ্যোতিষে একে সূর্যপুত্র বলা হয়েছে। শনিদেবের ক্রুর দৃষ্টি যাঁর ওপর পরে, তাঁর জীবন কষ্টে ভরে যায়। আবার যাঁর ওপর শনির কৃপা থাকে তাঁর জীবন সুখে-সমৃদ্ধিতে ভরপুর হয়ে যায়। হিন্দু ধর্ম মতে শনি দেব তাঁদের ওপরই সন্তুষ্ট থাকে যাঁদের ভেতর ভালো অভ্যাস পাওয়া যায়। আসুন জেনে নিই সেগুলি কি কি।

দান–ধ্যান যাঁরা করে থাকেন
যাঁরা গরীব ও অভাবী মানুষদের সাহায্য করেন, দুর্বল ও অসহায় মানুষদের বিরক্ত করেন না, দান ও ধর্মের কাজ করেন, এরকম মানুষের ওপর শনিদেব খুবই প্রসন্ন থাকেন তথা তাঁদের ওপর নিজের কৃপা প্রদান করে থাকেন। শনিদেবের কৃপায় ঘর ও পরিবারে শান্তি ও সমৃদ্ধি থাকে। কালো ছোলা, কালো তিল, বিউলির ডাল, তেল, কাপড় বা খাবারের সামগ্রী দান যিনি করেন তাঁর ওপর শনিদেব খুব প্রসন্ন হন।

কুকুরের সেবা
যাঁরা কুকুরের সেবা করেন তাঁদের ওপর শনিদেবের কৃপা থাকে। কথিত আছে যে যাঁরা কালো রঙের কুকুরকে রুটি ও দুধ খাওয়ান তাঁদের ওপর শনিদেব খুবই প্রসন্ন হন। এই জন্য কালো কুকুরকে নিয়মিতভাবে খাবার খাওয়ালে বিশ্বাস করা হয় যে শনিদেব তাঁর ওপর প্রসন্ন হন এবং তাঁর আর্থিক পরিস্থিতি মজবুত করেন। তাঁর দরিদ্রতা দূর হয়ে যায়। বিশ্বাস করা হয় যে সর্ষের তেলে রুটি ভিজিয়ে কুকুরকে খাওয়ালে রাহু-কেতুর দোষ দূর হয়ে যায়।

নখ বড় হতে দেবেন না
শনিদেব পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। এইজন্য সময়ে সময়ে নিজের নখ কেটে নেওয়া উচিত। কারণ বড় নখে নোংরা থাকে। যাঁদের নখ বড় ও অপরিচ্ছন্ন তাঁদের ওপর শনিদেব অসন্তুষ্ট থাকেন।

শনিবার করে উপবাস করুন
শনিবারের দিন শনিদেবকে সমর্পিত করা হয়েছে। এইজন্য যাঁরা শনিবার করে ব্রত রাখেন এবং শনিদেবের উপাসনা করেন ও দান-ধ্যান করেন তাঁদের ওপর শনিদেব প্রসন্ন হন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications