কবে পালিত হবে হোলি উৎসব, জানুন শুভ সময়, কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন কারা
প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি উৎসব। এই বিশেষ দিনে রঙে আবিরে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলে।
চলতি বছর ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ২৫ মার্চ পালিত হবে হোলি উৎসব।

- কবে পালিত হবে এই বিশেষ উৎসব
২৪ তারিখ ফাল্গুন মাসের পূর্ণিমা পড়ছে তাই ঐদিন রাত থেকে শুরু হচ্ছে শুভ সময়। তবে ২৫ মার্চ হোলি উৎসব পালন করবেন সকলে। ২৪ মার্চ রবিবার সকাল ৯ টা ২৪ মিনিট থেকে পূর্ণিমা শুরু হবে। পূর্ণিমা ছাড়বে ২৫ মার্চ সোমবার। ২৪ তারিখ রাতে হোলিকা দহন পালন করবেন সকলে। সোমবার এই উৎসবে মাতোয়ারা হবেন দেশবাসী।
- হোলিকা দহন কী
হোলি উৎসবের আগের দিন দেশের বিভিন্ন প্রান্তে হোলিকা দহন পালিত হয়। আবার অনেক জায়গায় হোলিকা উৎসবকে ন্যাড়া পোড়া বলেন সকলে। আবার অনেক জায়গাতেই যে হোলির আগের দিন উদযাপিত হয় ছোটি হোলি নামে। দোল খেলার আগের দিন সূর্যাস্তের পর আগুন জ্বালিয়ে হোলিকা দহন পালন করা হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি উন্মোচন করেন সকলে।
- কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে
কথিত আছে, হোলির খেলা প্রথম শুরু করেন শ্রীকৃষ্ণ এবং রাধারানি। আর সেই কাহিনী বিশ্বাস করেই ব্রজতে মহাসমারহে পালন করা হয় এই বিশেষ দিন। ব্রজের খেলা হয় ফুলন হোলি, লাঠমার হোলি। মথুরা ও বৃন্দাবনে ১৫ দিন ধরে এই বিশেষ দিন পালন করা হয়। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। সকল কাজে তারা এগিয়ে যেতে পারবেন। জানুন কোন রাশির শুভ সময় শুরু হবে।
- তুলা রাশি
হোলি উৎসবে তুলা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। আপনার সাহস আরোও বাড়বে। আর্থিক দিয়ে খুব লাভ হবে। মানসিক চাপ কমবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন আপনি। তাছাড়া নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন আপনারা।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এই সময়ে মনের মানুষ পেতে পারেন আপনি। আপনার আবেগ ক্রমশ বাড়তে থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময়। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ প্রাপ্তি সম্ভাবনা রয়েছে আপনার।
- মীন রাশি
হোলির দিন মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনি কোনও কাজে পিছিয়ে পড়বেন না। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন আপনি। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications