Guru and Rahu Yuti 2023: ১১১৩ বছর পর তৈরি হচ্ছে ‘বিরল যোগ’ আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) রাহু ও বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে রাহুর নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। কারণ এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ দৃষ্টি দেয় তখন তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। তবে, বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে।
১ হাজার ১১৩ বছর পর এমন একটি বিরল কাকতালীয় যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি ও রাহুর সংযোগ শেষ হতে চলেছে, শনি রয়েছে তৃতীয় দিক থেকে। এই সময়ে তৈরি হয়েছে 'বিরল যোগ’। ৩০ অক্টোবর পর্যন্ত কিছু রাশির ব্যক্তিদের ভাগ্য খুলতে চলেছে। এসময় আর্থিক দিকে লাভ হবে অনেকেরই। কাদের জীবনে সফলতা আসবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির (aries) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। আপনার প্রত্যেকটি কাজেই আপনি অর্থ লাভ করতে পারবেন। এসময় ব্যবসায় যদি বিনিয়োগ করেন সেখান থেকে সফলতা মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সফলতা মিলবে। শেয়ার বাজারের বিনিয়োগ করতে পারেন। চাকরি থেকে ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার।
- তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। সন্তানের জন্য কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। এই সময় দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

- ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি যে মামলায় জড়িয়ে ছিলেন সেই মামলা থেকে বের হতে পারবেন। এসময়ে স্বাস্থ্যের উন্নতি হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে অর্থপ্রাপ্তি হওয়া সম্ভাবনা রয়েছে। যারা সোনা ব্যবসা করছেন তাদের আরও উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications