নবগ্রহের কৃপা পেতে শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করুন এগুলি, জীবনে আসবে সাফল্যও
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস শুরু হয়েছে ২২ জুলাই থেকে, যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। এই মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। ভক্তরা ভোলেবাবার এই মাসে বিশেষ পুজোর আয়োজন করেন। পাশাপাশি মনের মতন ভোগ নিবেদন করলে জীবনে খুশি হন।
কথিত আছে, শ্রাবণ মাসে ভোলেবাবাকে এই জিনিসগুলো দিয়ে অভিষেক করলে নবগ্রহের শক্তি আপনি পাবেন। আর যে কারণে আপনি সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। জানুন কোন কোন গ্রহকে কী কী নিবেদন করবেন আপনি।

- সূর্য
যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্য গ্রহ দুর্বল স্থানে থাকে, তাহলে দেবতাকে পুরো এই শ্রাবণ মাসে আপনি শিবলিঙ্গে জল অর্পণ করুন। এতে সূর্য দেবতার বিশেষ কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে জীবনে এগোতে পারবেন আপনি।
- চন্দ্র
যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র অস্তমিত অবস্থায় থাকে, তাহলে প্রতি শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন কালো তিলের বীজের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গে দিলে আপনার চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে। এতে ভাগ্যের দ্বার খুলবে।
- মঙ্গল
এমন অনেকেই রয়েছেন যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ খুব দুর্বল স্থানে রয়েছে। তারা কিন্তু শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে মধু দেবেন। এতে শিবের বিশেষ কৃপা আপনি পাবেন। যার জেরে আপনি জীবনে সকল কাজেই এগোতে পারবেন।
- বুধ
বুধ গ্রহকে আপনার জন্মকুণ্ডলীতে শান্ত রাখতে শ্রাবণ মাসে প্রতিদিন কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে, কানে একটি প্রথমে হলুদ ফুল লাগিয়ে তারপর শিবলিঙ্গে অর্পণ করুন। সেই সঙ্গে বুধের কৃপাও আপনি পাবেন।
- বৃহস্পতি
যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি খুব দুর্বল স্থানে থাকে, তাহলে দেরি না করে এমাসেই শিবলিঙ্গে হলুদ জলে ভিজিয়ে, তাতে সামান্য চন্দন দিয়ে আপনি শিবলিঙ্গে অভিষেক করুন। মনের বাসনাও পূরণ হবে।
- শুক্র
শুক্র হল শুভ গ্রহ। আপনি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অভিষেক করুন। তারপর অবশ্যই একটি বেলপাতা দিন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। শুক্রের কৃপায় আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।
- শনি
যদি আপনি সাড়ে সাতির দশা থেকে বের হতে চান, শনিকে নিজের জন্মকুণ্ডলীতে শান্ত রাখতে চান, তাহলে শ্রাবণ মাসে আখের রস দিয়ে শিব ঠাকুরকে স্নান করান। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে।
- রাহু গ্রহ
শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে ধুতুরা ফুল দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার জন্ম কুণ্ডলীতে রাহু শক্তিশালী হবে। রাহুর অশুভ দৃষ্টি থেকে বের হতে পারেন। রাহুর অশুভ দৃষ্টি আপনার ওপর পরবে না।
- কেতু
কেতু গ্রহকে আপনার জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী করতে শ্রাবণ মাসে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে স্নান করান। এতে কিন্তু আপনার জীবনে থাকা বড় বিপদ কেটে যাবে। এতে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications