প্রদোষ ব্রতের দিন শিব ঠাকুরকে এগুলি নিবেদন করুন, ব্যবসাতেও দেখবেন লাভের মুখ

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে প্রদোষ ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসের প্রথম প্রদোষ ব্রত ২৭ জানুয়ারি মাসে পালিত হবে। এদিন শিব ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করা হয়। তাছাড়া মাতা পার্বতীরও পুজো করা হয়।

যদি আপনারা রাশি অনুযায়ী শিব ঠাকুরকে এগুলি নিবেদন, তাহলে আপনার জীবনের সফলতা আসবে। ব্যবসাতেও আসবে সফলতা। বিশেষ দিনে রাশি অনুয়ায়ী কোন কোন জিনিস শিব ঠাকুরকে অর্পণ করবেন। এতে জীবনে আসবে সফলতা।

shiva puja

  • মেষ রাশি

প্রদোষ ব্রতের দিন মেষ রাশির জাতক জাতিকাদের উচিত গঙ্গা জলে মধু মিশিয়ে মহাদেবকে নিবেদন করা। এতে পুজোর পুণ্য ফল পাওয়া যাবে।

  • বৃষ রাশি

প্রদোষ ব্রতের দিন বৃষ রাশির জাতক জাতিকাদের উচিত গঙ্গা জলে দুধ মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করা।

  • মিথুন রাশি

এই বিশেষদিনে মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁচা দুধে দূর্বা মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত। এতে কেরিয়ারে উন্নতি হবে।

  • কর্কট রাশি

প্রদোষ ব্রতের দিন কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত খাঁটি দই শিবকে নিবেদন করবেন। এতে ব্যবসায় সাফল্য আসবে।

  • সিংহ রাশি

প্রদোষ ব্রতের দিন সিংহ রাশির জাতক জাতিকাদের গঙ্গা জলে লাল ফুল মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত। এতে মহাদেব খুশি হবেন।

  • কন্যা রাশি

প্রদোষ ব্রতের দিন কন্যা রাশির জাতক জাতিকাদের আখের রস মহাদেবকে নিবেদন করা উচিত। এতে সফলতা অর্জন করতে পারবেন।

  • তুলা রাশি

প্রদোষ ব্রতের দিন তুলা রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান শিবকে পঞ্চামৃত দেওয়া উচিত। এতে শীঘ্রই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বৃশ্চিক রাশি

প্রদোষ ব্রতের দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত গঙ্গার জলে তিল মিশিয়ে শিবকে নিবেদন করুন। এতে ভগবান শিব খুব খুশি হবেন।

  • ধনু রাশি

প্রদোষ ব্রতের দিন ধনু রাশির জাতক জাতিকাদের দুধে জাফরান মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত। এতে সুখ ও সমৃদ্ধি বাড়তে থাকবে।

  • মকর রাশি

প্রদোষ ব্রতের দিন মকর রাশির জাতক জাতিকাদের গঙ্গা জলে সবুজ ছোলা মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত।

  • কুম্ভ রাশি

প্রদোষ ব্রতের দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের গঙ্গা জলে কালো তিল মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত। এতে শনিদোষ দূর হবে।

  • মীন রাশি

প্রদোষ ব্রতের দিন মীন রাশির জাতক জাতিকাদের গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করা উচিত। এতে মহাদেবের আশীর্বাদ পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+