রাশি অনুযায়ী দেখুন আর্থিকদিকে উন্নতি করতে শ্রাবণ মাসে মহাদেবকে কী কী নিবেদন করবেন
তিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, যা চলবে ১৯ অগাস্ট মাস পর্যন্ত। আর এই মাসে মহাদেবের ভক্তরা তার বিশেষ পুজোর আয়োজন করেন। এমাসে সকল ভক্তই সোমবার করে উপোস করে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারবেন।
কথিত আছে, যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদন করা হয় তাহলে আর্থিক দিকে লাভ হয়। ভাগ্যের দ্বার খুলবে। রাশি অনুযায়ী জেনে নিন, শ্রাবণ মাসে কোন রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে জল অর্পণ করার সময় সঙ্গে কী কী নিবেদন করলে জীবনে সাফল্যের সময় শুরু হবে।

কোন রাশির ব্যক্তিরা কী নিবেদন করবেন, জানুন
- মেষ রাশির ব্যক্তিরা শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে অবশ্যই বেল পাতা নিবেদন করবেন। পারলে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন। এতে ভগবান শিব অত্যন্ত খুশি হবেন।
- বৃষ রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে জলের সঙ্গে দুধ নিবেদন করবেন। সেই সঙ্গে সাদা ফুল, চন্দন অবশ্যই ভগবান শিবকে নিবেদন করবেন।
- সিংহ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবার ঘিয়ের প্রদীপ অবশ্যই শিবলিঙ্গের সামনে জ্বালাবেন। সেই সঙ্গে গাঁদা ফুল, ধূপকাঠি নিবেদন করবেন।
- মিথুন রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে দই ও জল অর্পণ করুন।
- কর্কট রাশির ব্যক্তিরা শিবলিঙ্গের সামনে শ্রাবণ মাসে চন্দন, সুগন্ধি কোনও ধূপকাঠি নিবেদন করতে পারবেন। যদি পারেন দুধও দিতে পারেন। এতে ভগবান শিব খুশি হবেন।
- কন্যা রাশির ব্যক্তিরা শ্রাবণ মাসের সোমবার শিব ঠাকুরকে কালো তিল, জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন।
- তুলা রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের সোমবার সাদা চন্দন ভগবান শিবকে অর্পণ করুন। দেখবেন আপনার মনের সমস্ত ইচ্ছা মহাদেব পূরণ করবেন।
- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে জল ও বেলপাতা শিব ঠাকুরকে নিবেদন করুন। সেই সঙ্গে শিবের মন্ত্র জপ করবেন।
- ধনু রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে ভগবান শিবকে একটি সাদা ফুল নিবেদন করুন।
- মকর রাশির ব্যক্তিরা ভগবান শিবকে ধুতরা ফুল অবশ্যই সোমবার করে নিবেদন করবেন। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা খুব সহজেই পূরণ হবে।
- কুম্ভ রাশির জাতক-জাতিকাররা শিবলিঙ্গে নীল ফুল অর্পণ করুন। সেই সঙ্গে 'ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করুন।
- মীন রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে আখের রস নিবেদন করুন। সেই সঙ্গে 'ওম নমঃ শিবায়’ মন্ত্রটি তিনবার জপ করলে আপনার আর্থিক উন্নতি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications