Gajkesari Rajyog 2023: গজকেশরী রাজযোগের শুভ প্রভাবে জীবনে সাফল্য আসবে কাদের

Gajkesari Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তার ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তির উপরে নানান প্রভাব ফেলে। ঠিক তেমনি গ্রহরা স্থান পরিবর্তন করার সময় শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে। যোগের প্রভাব পড়ে ১২ রাশির জাতক-জাতিকাদের উপর।

অগাস্ট মাসের ২২ তারিখ মেষ রাশিতে বৃহস্পতি ও চাঁদের মিলন হবে। তখনই চাঁদ এবং বৃহস্পতি তৈরি করবে 'গজকেশরী রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Gajkesari Rajyog 2023

কর্কট রাশি

যোগে শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের উপরে। এই সময় যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এসময় ভাইবোনদের সাথে তর্ক বিতর্ক এরিয়ে চলারই চেষ্টা করবেন। শরীর সুস্থ রাখবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। অফিসে আপনার ভালো কাজের জন্য সকলে আপনার প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে অনেক লাভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি (Gemini) নবম ঘরে তৈরি হবে গজকশরী রাজযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের শুভ প্রভাবে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতা আসবে। মা-বাবার পূর্ণ সহযোগিতা পাবেন সকল কাজে, সম্পত্তি রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের আর্থিক দিকে খুব লাভ হবে।সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। এসময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন। সেখানে গিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।

Gajkesari Rajyog 2023

মেষ রাশি

শুভ যোগের প্রভাবে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের ভালো সময় শুরু হবে। আপনার মানসিক চাপ কমবে ক্রমশ কমবে, আত্মবিশ্বাস বাড়তে থাকবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় যারা বিবাহিত রয়েছে তাদের আর্থিক দিকে লাভ হয়। তাদের জীবনে শুভ সময় শুরু হবে। স্বামী-স্ত্রী ভালোভাবে থাকতে পারবে। এছাড়া যারা অবিবাহিত রয়েছেন তাদের দ্রুত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+