জ্যোতিষ মতে শুক্রবার কোন কোন পন্থায় কাটানো যায় বাধা, সংসারে আসে শান্তি-সম্পত্তি
সপ্তাহের প্রতিটি দিনেরই কিছু না কিছু মাহাত্ম্য থাকে। জ্যোতিষ মতে এই প্রতিটি দিনের জন্যই রয়েছে এক একটি করে টিপস। যে পন্থাগুলি অনুসরণ করলে প্রতিটি দিন কাটিয়ে তোলা যায়, বধা, জ্যোতিষশাস্ত্রমতে রয়েছে তার বহু টিপস। আর সেই মতো দেখে নেওয়া যাক, শুক্রবার কোন কোন ধরনের জ্যোতিষ টিপস রয়েছে , যার হাত ধরে কেটে যেতে পারে বিভিন্ন বাধা বিপত্তি।

সাদা কিছু দান
বলা হয়, শুক্রবার সাদা রঙের কোনও বস্তু দান করা উচিত। এতে বহু বাধা যেমন কেটে যায়, তেমনই আসে সৌভাগ্য। ফলে শুক্রবার দরিদ্র মানুষকে সাদা রঙের পোশাক, দুধ, চিনি, মিছরি, আটা, চাল, ঘি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এই সাদা কিছু দান করলে তা সংসারে শুভ বার্তা আনে।

শুক্রবার চিনিতে কালো পিঁপড়ে
যদি শুক্রবার বাড়িতে কালো পিঁপড়ের চাক দেখেন , তাহলে বুঝে নিতে হবে যে তা খুবই শুভ। আর এই কালো পিঁপড়ে যদি ঘরে কোনও মিষ্টি বা চিনির দানার ওপর বসে , তাহলে তা রীতিমতো ভালো দিক বলে মনে করা হয়। এছাড়াও শুক্রবার সাদা গরুকে আটা দান করেল তা শুভ ফল দেয়।

শুক্রবারের রত্ন
বলা হয়, শুক্রবার সাদা রঙ সব সময় ভালো ফল দেয়। এই সময় সাদা পোশাক যেমন খুবই ভালো ফল দিয়ে থাকে, তেমনই শুক্রবারে সাদা রঙের কোনও পাথর ধারণ করলেও তা শুভ ফল দিতে পারে। এমনই দাবি বহু বাস্তু বিশেষজ্ঞের। এইদিনে সাদা পোখরাজ ধারণের পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। তবে নিজের পছন্দের জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হচ্ছে। এমন দিনে রুপোর গয়না পরাও বেশ লাভজনক বলে দাবি করা হচ্ছে।

শুক্রবারে ঘর কেমন রাখলে তা শুভ ফল দেয়?
শুক্রবার যদি ঘরের ভিতরের অংশ সম্পূর্ণ পরিষ্কার করে রাখা যায়, তার সুপ্রভাব পড়ে ঘরে। এমন দিনে ঘর পরিষ্কারের পাশাপাশি নুন দেওয়া জল দিয়ে ঘর পরিস্কার করার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ। এছাড়াও এই দিন যদি ঘরে পুরনো নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিকের জিনিস থাকে,তাহলে তাও ঘর থেকে সরিয়ে ফেলতে হবে।

কেমন পোশাক পরবেন শুক্রবার?
শুক্রবার কোনও গুরুত্বপূর্ণ কাজে হের হলে সঙ্গে নিয়ে রাখুন সাদা রুমাল। বা সাদা জাতীয় জিনিস। এতে আপনার চলার পথে যদি কোনও বাধা আসে , তাহলে তা দূর হয়ে যাবে। যে কাজে যাচ্ছেন সফল্য তাতে আসবেই। এমনই মত জ্যোতিষবিদদের।












Click it and Unblock the Notifications