মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলো, আর্থিক দিকে উন্নতি হবে
মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলো, আর্থিক দিকে উন্নতি হবে
প্রতিটি ব্যক্তিই মা লক্ষ্মীর কৃপা পেতে চান, কিন্তু সকলের ভাগ্যে সেটি যে হয় তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কিছু বলা রয়েছে যেগুলি করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এবং আর্থিক দিকেও অনেক উন্নতি হয়। অনেক ব্যক্তির জন্ম কুণ্ডলীতে গ্রহ ও নক্ষত্রের যদি সঠিক স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে অনেক উন্নতি করতে পারেন। সে জন্মের পর থেকেই মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। তাহলে তাকে বেশি কষ্ট করতে হয় না। তার জীবনের সাফল্য আসবেই। তবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে নিত্যদিন কী কী করা উচিত তা জেনে নিন।

স্নান করে পুজো করুন
হিন্দু ধর্মে সকলেই প্রায় মন্দিরে যান। সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর ঈশ্বরের মূর্তিতে পুজো করলে জীবনে খুব শুভ সময় আসে। যদি স্নান করে ঠাকুরের মন্দিরে পুজো দেন, তাহলে খুব শুভ। কিন্তু যে ব্যক্তি সকালের স্নান না করে পুজো করেন বা পুজোর মন্দিরে যান সেটা কিন্তু খুব অশুভ। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তিনি আর্থিক দিকে সেই ব্যক্তিকে সফলতা দেন না এবং পারিবারিকও দাম্পত্য জীবনের কলহ নেমে আসে।

খাওয়ার সময় জুতো পরবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পূর্ব দিকে মুখ করে খাওয়া খুব ভালো। জীবনের সুখ আসে ।কোনদিন খাদ্যের অভাব হয় না। যখন আপনারা খেতে বসবেন তখন পায়ে কখনোই জুতো পড়ে থাকবেন না। এতে অন্নপূর্ণা মাতার অপমান হয়। তাই খাওয়ার সময় জুতো খুলে খান।

নিত্যদিন ঘরে পুজো করুন
মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চাইলে, পরিবারকে নিয়ে সুখী থাকতে চাইলে প্রত্যেক দিন ঘরে পুজো করুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সেখানে প্রদীপ জ্বালান। দেবীর কাছে সুখী থাকার জন্য প্রার্থনা করুন। তবেই আপনি জীবনে সুখী হতে পারবেন।

বাড়িতে শুকনো ফুল রাখবেন না
বাড়িতে কখনোই শুকনো ফুল রাখবেন না। দেবতার গলাতেও শুকনো ফুল রাখবেন না। এগুলি নেতিবাচক শক্তিকে বয়ে আনতে সাহায্য করে। ইতিবাচক শক্তিকে বাড়ি থেকে বার করে দেয়। তাই ঠাকুরের গলার ফুল বা গাছে ফুল ফুটে থাকলে ফুল যদি শুকিয়ে যায় তা ফেলে দিন বা ছিড়ে দিন। না হলে জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। কোন কাজেই আপনি তাহলে সাফল্য পাবেন না।

উত্তর-পূর্ব দিককে অত্যন্ত শুভ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়ির উত্তর-পূর্ব দিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই কোণ সবসময় পরিষ্কার রাখবেন। গঙ্গাজল ছিটিয়ে রাখবেন। এই কোণে কখনোই নোংরা ফেলবেন না। তাহলে আপনার জীবনে অশুভ সময় উপস্থিত হবে। ঘরে ইতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে নেতিবাচক শক্তির উদয় হবে। আপনার পরিবারের অশান্তি বেঁধেই থাকবে। পারিবারিক দিকে আপনি উন্নতি করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications