আর্থিক সঙ্কটে জর্জরিত, বেরোনোর উপায় বলবে এই বিশেষ টিপসগুলি
সকলেই কঠিন পরিশ্রম করেন একটু ভালো থাকার জন্য। আর্থিকভাবে তারা যেন সচ্ছল থাকতে পারেন। তবে সকলের ভাগ্যে তা কিন্তু হয় না। তাদের খরচের থেকে বাড়তি খরচ ক্রমশই বাড়তে থাকে।
যে কারণে তাদের জীবনে আসেন নানান সমস্যা। যদি আপনিও আর্থিক ক্ষতির সম্মুখীন হন । তা থেকে বের হতে চান তাহলে এই জিনিসগুলি বিছানার পাশে রাখতে পারেন। দেখুন কী কী রাখবেন।

- দুধ
আর্থিক সংকটে যদি আপনি ভোগেন, কারোর থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণ শোধ করতে না পারেন তাহলে বিছানার পাশে এক গ্লাস দুধ রেখে ঘুমান। তারপরে পরের দিন সকালবেলা উঠে বাবলা গাছে সেই দুধটি ঢেলে দিন। সাতটি রবিবার এগুলি করলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনার আর্থিক সংকট থেকেও আপনি বের হতে পারবেন।
- লোহার ছুরি
স্বপ্ন আমাদের ভবিষ্যতের অনেক ইঙ্গিত দেয়। তা কারোর জন্য শুভ বা কারোর জন্য অশুভ। তবে যদি আপনি কখনও খারাপ স্বপ্ন দেখেন তাহলে লোহার ছুরি বা কোনও ধারালো বস্তু আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন, তাহলে সেই দুঃস্বপ্ন আপনি আর দেখবেন না। ঘুমেরও আঘাত ঘটবে না। সেই খারাপ স্বপ্ন সত্যিও হবে না।
- রসুন
আর্থিক সংকট থেকে বেরোতে এবং ঘরের নেতিবাচকতা দূর করতে বালিশের নিচে রসুন নিয়ে ঘুমান। আপনার রসুনের গন্ধে যদি আপনার অস্বস্তি হয় তাহলে আপনি আপনি প্যান্টের পকেটেও কিন্তু রসুন নিয়ে ঘুমাতে পারেন। এতে রাতে ভালো ঘুম হবে।
- এক টাকার কয়েন
এমন অনেকেই রয়েছেন যারা আর্থিক সংকটের কারণে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। যে কারণে তারা রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না। তাদের শরীর খারাপ হয়। তারা কিন্তু বালিশের নিচে এক টাকার একটি কয়েন রেখে ঘুমাতে পারেন। না হলে একটি কাঁচের বাটিতে কিছুটা নুন রেখে সেই পাত্রটি আপনার মাথার কাছে নিয়ে ঘুমান। এতে আপনি যেকোনও সমস্যা থেকে বের হতে পারবেন এবং আর্থিক সংকট থেকেও মুক্তি পাবেন।
- এলাচ
ঘুমানোর সময় বালিশের নিচে এলাচ রাখা খুব ভালো। এতে আপনার ঘুম খুব ভালো হবে। সেই সঙ্গে যদি আপনি ঋণ কারোর থেকে গ্রহণ করেন, তা সহজে শোধ করতে না পারেন তাও কিন্তু খুব দ্রুত শোধ করতে পারবেন।
- মৌরি
যদি আপনার জন্ম কুণ্ডলীতে রাহু দোষ থাকে, আর সেই রাহুর জন্য যদি আপনার আর্থিক সংকটের মুখে বারবার পড়তে হয়। তাহলে মাথার বালিশের নিচে দু'চারটে মৌরি রাখুন। এতে আপনার উপর থেকে রাহুর অশুভ প্রভাব কেটে যাবে। দুঃস্বপ্ন দেখবেন না। মানসিকভাবে ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications