অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মেনে চলুন এই টিপসগুলি

প্রতিবছর শুক্লা পক্ষের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই বিশেষ দিনে যেকোনোও শুভ কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটি শুভ। এই শুভদিনে আপনি যে কোনোও শুভ কাজ করতে পারেন। এদিন মা লক্ষ্মীকে খুশি করতে অনেক প্রতিকারের কথা বলা আছে। এদিন চন্দ্র ও সূর্য উচ্চ রাশিতে বসে থাকেন।

যদি আপনিও এই বিশেষ দিনে অভাবী দারিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে, সেই সঙ্গে মা লক্ষ্মীরও বিশেষ কৃপা পাবেন।

দারিদ্র ব্যক্তিকে দান করুন

দারিদ্র ব্যক্তিকে দান করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয় দিন মা লক্ষ্মীর পুজোর করা খুব শুভ বলে মনে করা হয়। এদিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে দেবীর পূজা করা হয়। সেই সঙ্গে মা লক্ষ্মীকে খুশি করতে তার পছন্দমতন জিনিস গরিব দারিদ্র ব্যক্তিদের দান করা দরকার।

কলসি দান করুন

কলসি দান করুন

যদি আপনি অক্ষয় তৃতীয় দিন পূর্ণ করতে চান এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান তাহলে অক্ষয় তৃতীয় দিন জল ভর্তি একটি কলসি দান করুন। সেই সঙ্গে এই কলসিতে এক কলসি জলের সঙ্গে কিছু গঙ্গাজল মিশিয়ে তারপর অভাবী কোনও ব্রাহ্মণ ব্যক্তিকে দান করুন, তাহলে মা লক্ষ্মী খুব খুশি হবেন। আর্থিক দিকেও খুব লাভ করতে পারবেন।

কেন অক্ষয় তৃতীয়া নাম হয়েছে

কেন অক্ষয় তৃতীয়া নাম হয়েছে

বলা হয়, বৈশাখ মাসের শুক্লা পক্ষে ব্রহ্মদেবের পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল, সেই সময় থেকে অক্ষয় তৃতীয়ার নামকরণ হয়েছে, এই দিনটি পিতৃ পুরুষকে জল অর্পণ করলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। সেই সঙ্গে তাঁদের আশীর্বাদেও আপনি পাবেন। ব্রাহ্মণদের খাওয়াতে পারেন পেট ভরে, তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে।

কোন কোন জিনিস দান করা শুভ

কোন কোন জিনিস দান করা শুভ

অক্ষয় তৃতীয়ার দিন কোনও দারিদ্র ব্যক্তিদের কিছু দান করলে জীবনে সাফল্য লেগে থাকে। সেই সঙ্গে পাকা ফল, কলা, বস্ত্র ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন দেবী লক্ষ্মী আশীর্বাদ যারা পান তাদের জীবনে সাফল্য লেগেই থাকে।

সোনার গয়না কেনা শুভ

সোনার গয়না কেনা শুভ

অক্ষয় তৃতীয়ার দিন সোনার গয়না কেনা খুব শুভ বলে মনে করা হয়। এদিন দেবী লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায়। জীবনে ধন সম্পত্তি ক্রমশ বৃদ্ধি পায়। দেবী লক্ষ্মীর পুজো করা হয় এদিন। এই দিন খুব শুভ বলে মনে করা হয়। তাই এই দিনটি ধন-সম্পদের দিন বলে মনে করা হয়। এদিন যদি পারেন সোনা কিনতে পারেন। তাহলে আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার ওপর।

( এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+