জীবনে সাফল্য আনতে মেনে চলুন রান্নাঘরের এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে রান্নাঘরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় যে ব্যক্তিদের জন্ম কুণ্ডলীতে রাহুর দোষ থাকে তাদের জীবনে অনেক সমস্যায় পড়তে হয়। বলা হয় সেই সকল ব্যক্তি যদি রান্না ঘরে সঠিক জায়গায় জিনিসপত্র না রাখেন বা রান্না করা সম্পর্কিত এইসব টিপস ঠিকঠাক ভাবে মেনে না চলেন তাদের জীবনে অনেক অসুবিধা আসতে পারে। যদি আপনি এই টিপসগুলি মেনে চলেন তাহলে রাহুর দোষ দূর হয়ে যাবে। আপনার ঘরে সাফল্য আসবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পেয়ে যাবেন।

রান্নাঘরে ভাঙাচোরা বাসনপত্র রাখবেন না
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রান্না ঘরে কখনোই ভাঙাচোরা বাসনপত্র রাখবেন না। সেই সঙ্গে নোংরা বাসনপত্র ফেলে রাখবেন। এতে আপনার স্বাস্থ্য ক্রমশ খারাপ হবে এবং আপনার আর্থিক দিকে অবনতিও হবে।

রান্নাঘর পরিষ্কার রাখুন
রান্নাঘরে রান্না হয়ে গেলে আপনি পরিষ্কার করে রাখুন। রান্নাঘর কখনোই অপরিষ্কার রাখবেন না। রাতে শোওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে রাখুন। রান্নাঘরের জিনিসপত্র বাসনপত্র যেগুলি আপনার বাইরের লোক দেখতে না পায়।

এগুলি পরিষ্কার রাখুন
বাস্তু বিশেষজ্ঞদের মতে, কড়াই ও তাওয়া যেগুলি আপনি নিত্যদিন ব্যবহার করছেন সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, না হলে ক্রমশ এতে রাহুর দোষের সৃষ্টি হয়। রান্নাঘরের পাত্র খাওয়ার আগে ধুয়ে নিন। রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। না হলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার রান্নাঘরে প্রবেশ করবে না। সেই সঙ্গে আসবে নানান অসুবিধাও।

রুটি করার আগে নুন দিন কড়াইতে
রুটি তৈরি করার আগে কড়াইতে কিছুটা নুন দিন। নুন গলে গেলে তারপরে রুটি তৈরি করুন। এতে ঘরের বাস্তু দোষ দূর হয় এবং রান্নাঘরে রাহুর কোনও দোষ থাকে না। সবসময় খেয়াল রাখবেন সেদিকে। নুনের সঙ্গে কোন মশলা যেন কখনোও মিশে না যায়। তাহলে কিন্তু রাহুর দোষের সৃষ্টি হয়। জীবনে নেমে অনেক অভাবও।

গরম তাওয়াতে জল ঢালবেন না
রুটি করার পর গরম তাওয়াতে কখনোই জল ঢেলে দেবেন না। এতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। নানা রকম সমস্যা দেখা দেয়। আর্থিক অবস্থা কখনোই কাটে না। জীবনে সফলতাও আসে না। জীবনে সফলতা আনতে এগুলি মেনে চলুন। এতে আপনার আর্থিক দিকেও অনেক উন্নতি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications