সূর্যগ্রহণের প্রভাব কোন রাশির ব্যক্তিদের ওপর কেমন পড়তে চলেছে , দেখুন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহনেরই বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। চলতি বছরে প্রথম সূর্য গ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল। এই গ্রহণ ভারত থেকে কখনোই দৃশ্যমান হবে না। সকাল ৭ টা ৪ মিনিট থেকে গ্রহণ শুরু হবে যা চলবে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত। সূর্যগ্রহণের সময় সূর্য মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশির অধিপতি হল মঙ্গল। যাকে আমরা গ্রহদের সেনাপতি বলেই জানি। চলদি বছরের সূর্যগ্রহণ খুব বিশেষ হতে চলেছে। কারণ এই সূর্যগ্রহণ এবার হবে হাইব্রিড গ্রহণ। কোন রাশির ব্যক্তিদের ওপর সূর্যগ্রহণের কেমন প্রভাব পড়বে দেখুন।

মেষ রাশি
সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির ওপরে ব্যক্তিদের ওপর। এই রাশির সপ্তম ঘরে ঘটতে চলেছে এই গ্রহণ। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তবে অংশীদারিত্ব বিষয়ে একটু ঝামেলার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে আপনাকে। সকল কাজে কিন্তু খুব লাভ হবে আপনার। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।

বৃষ রাশি
সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতিকাদের উপর। এই সময় আপনি জীবনে যে চাকরির কথা ভাবছিলেন তাতে কোনোও সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময় কোনও কাজে সাফল্য মিলবে না। আপনার স্বাস্থ্য খুব খারাপ হবে । মানসিক চাপ বাড়তে থাকবে। পরিবারের থেকে কোনোও সুখবরও পাবেন না । অশান্তির লেগেই থাকবে আপনার। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার।

মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের জীবনে খুব খারাপ সময় শুরু। এই সময় আপনারা কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করলে তবেই জীবনে সফলতা পাবেন। দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন না। খাওয়া-দাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকুন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। না হলে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

কর্কট রাশি
সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার জীবনে নানা ধরনের অসুবিধা দেখা দিতে পারে। তাদের জীবনে সাফল্যের সময় শুরু। তবে স্বাস্থ্য অনেকটা খারাপ হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকুন। প্রতিটি কাজের ওপর বিশেষ নজর দিন। সকলের সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন।

সিংহ রাশি
সূর্যগ্রহণের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। কোন গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে আপনার এসময়। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পিতামাতার শরীর আপনার ভালই থাকবে।

কন্যা রাশি
সূর্য গ্রহণের অশুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় আপনার খুব খারাপ সময় শুরু। পরিবারের কোনোও লোক থেকে পূর্ণ সহযোগিতা পাবেন না। জ্বর সর্দি কাশি লেগে থাকবে। তবে সন্তানের দিক থেকে কোন আনন্দের খবরে আপনার মন খুব খুশি হয়ে উঠবে।

তুলা রাশি
সূর্যগ্রহনের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের ওপরে। সবাই আপনার স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। প্রতিটি কাজ ভালোভাবে করার চেষ্টা করুন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

বৃশ্চিক রাশি
গুরুত্বপূর্ণ কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না । আত্মবিশ্বাস কমতে থাকবে। শুত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে ক্ষতি করতে পারবে না। খালি চোখে দেখতে যাবেন না সূর্যগ্রহণ। অর্থনৈতিক দিকে সাফল্য মিলবে আপনার।

ধনু রাশি
সূর্য গ্রহণের সময় ধনু রাশি শুভ সময় শুরু হবে। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে যে কাজ করবেন সেখানেই সাফল্য মিলবে আপনার।

মকর রাশি
খুব ভালো সময় শুরু আপবার। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে। কঠিন পরিশ্রম করলে জীবনে আপনার সাফল্যের সময় লেগেই থাকবে।

কুম্ভ রাশি
সূর্যগ্রহণের সময় আপনার দায়িত্ব আরোও বাড়তে থাকবে। তবে আর্থিক দিয়ে খুব লাভ হবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কারোর কারোর জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
গ্রহণের শুভ প্রভাব পড়ে মীন রাশি ব্যক্তিদের ওপর। শারীরিক ও মানসিক চাপ কমতে থাকবে। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। ব্যবসা থেকে কমক্ষেত্রে সাফক্যের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications