অগাস্টে গ্রহদের পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল লাভ

অগাস্টে গ্রহদের পরিবর্তনে বদলে যাবে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল লাভ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করে তখন তা সরাসরি প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। অগাস্ট মাসে স্থান পরিবর্তন করতে চলেছে বেশ কয়েকটি বড় গ্রহ। যার মধ্যে আগামী ১৭ অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। অন্যদিকে, মঙ্গল আগামী ১০ অগাস্ট অন্য রাশিতে পাড়ি দিচ্ছেন। শুক্রও অগাস্ট মাসে পরিক্রমণ করতে চলেছেন। অন্যদিকে ২০ অগাস্ট বুধও রাশি পরিবর্তন করতে চলেছেন। এইসব গ্রহের স্থানান্তর সমস্ত রাশিকে প্রভাবিত করবে। কিন্তু এরকম তারই মধ্যে কিছু রাশি আছে যারা এই সময়ে ভালো অর্থ লাভ করতে পারবেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর গ্রহদের এই অবস্থান পরিবর্তনে ভালো প্রভাব পড়বে।

মিথুন রাশি

মিথুন রাশি

অগাস্ট মাস এই রাশির জন্য বেশ ভালো হতে পারে। কারণ বুধ এই রাশির অধিপতি যা আগামী ২০ অগাস্ট স্থান পরিবর্তন করবে এবং রাজ যোগ গঠন করবে। যার কারণে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। এই সময় নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। যারা চাকরি করেন তাঁরা এই সময় পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পেতে পারেন। একই সময়ে সূর্য জন্মছকের তৃতীয় গৃহে প্রবেশ করবেন। যা সাহস ও শক্তি বৃদ্ধি করবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

অগাস্ট মাসটি এই রাশির জন্য শুভ হবে। এই রাশির অধিপতি বুধ। এবং তার স্থান পরিবর্তনের ফলে ২টি রাজ যোগ গঠন করবে। হংস ও ভাদ্র তৈরি হবে। যার কারণে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। অন্যদিকে শুক্রর কৃপায় আয় বাড়াবে। অন্যদিকে যাঁরা ফিল্ম, মিডিয়া, ব্যাংকিং বা অভিনয়ের সঙ্গে যুক্ত তাঁরা এই সময়ে ভালো অর্থ উপার্জন করতে পারেন। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বিঘ্ন ঘটতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

আগস্ট মাসটি এই রাশির জন্য বেশ উপকারী হবে। এই রাশিতেও হংস ও ভাদ্র রাজ যোগ তৈরি হতে চলেছে। সেই কারণে এই সময় ভালো অর্থ উপার্জন করতে পারেন। সেই সঙ্গে ভাগ্যের স্থানে সূর্য অবস্থান করবেন। যার কারণে বিদেশ থেকে টাকা লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসায় নতুন কোনও বড় অর্ডার পেতে পারেন। কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

অগাস্ট মাস এই রাশির জন্য খুব শুভ হবে। এই সময় ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে হংস রাজ যোগ তৈরি করছে। এছাড়াও কর্মজীবনে অনেক সাফল্য লাভ করতে সক্ষম হবেন। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়াও, সূর্যর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে এবং গুপ্ত শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+