কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছেন বৃহস্পতি, সাবধানে না থাকলে হবে ঘোর বিপদ!

কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছেন বৃহস্পতি, সাবধানে না থাকলে হবে ঘোর বিপদ!

আগামী ১৯ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। সাধারণত বৃহস্পতিকে শুভ কাজ, শুভ ফল, ভাগ্য, জ্ঞান ও পরিবার তথা সন্তানের কারক গ্রহ বলে মনে করা হয়ে থাকে। পুরাণ মত তিনি হলেন দেব গুরু। তাই প্রতিটি রাশির গুরু স্থানে সব সময় বিরাজ করেন তিনি। যদি কোনও ব্যক্তির বৃহস্পতি দুর্বল হয় তাহলে তাঁদের ভালো গুণ থাকার পরেও তাঁরা জীবনে উন্নতি পথে নানা রকমের বাঁধার সম্মুখীন হয়ে থাকেন। আর এবার কুম্ভ রাশিতে অস্তমিত হতে চলেছেন বৃহস্পতি। এই অবস্থানের সরাসরি প্রভাব পড়তে চলেছে।

বৃহস্পতির অস্তগতি

বৃহস্পতির অস্তগতি

আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শনিবার সকাল ১১.১৩ টায় কুম্ভ রাশিতে অস্তমিত হবেন বৃহস্পতি। যা আগামী ২০ মার্চ ২০২২ তারিখ রবিবার সকাল ৯.৩৫ টা পর্যন্ত একই রাশিতে একই অবস্থানে থাকতে চলেছেন বৃহস্পতি।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য, বৃহস্পতি নবম এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং এটি তাদের একাদশ ঘরে অধিষ্ঠিত হবে। এই রাশির জাতক জাতিকাদের সাবধান হওয়া দরকার। এই রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলেও, তাঁদের ঊর্ধ্বতনদের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, কাজের জন্য আপনাকে জোর করে বিদেশ ভ্রমণে পাঠানো যেতে পারে। যার কারণে আপনি কিছুটা অসন্তোষ অনুভব করবেন।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, বৃহস্পতি অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি এবং এটি তাদের দশম ঘরে অর্থাৎ কর্মগৃহে অধিষ্ঠিত হবে। এই রাশির জাতক জাতিকাদের কাজের চেষ্টায় বাধার সম্মুখীন হতে পারে। পেশাগতভাবে অসন্তোষজনক কর্মক্ষেত্রের পরিবেশ উদ্বেগের কারণ হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি


মিথুন রাশির জাতকদের জন্য বৃহস্পতি সপ্তম এবং দশম ঘরের অধিপতি এবং এটি তাদের নবম ঘরে অধিষ্ঠিত হবে। পেশাগতভাবে এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি হবে। তবে এই সময়ের মধ্যে অংশীদারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যা ব্যবসাকেও প্রভাবিত করবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি এবং এটি তাদের সপ্তম ঘরে বসবে। এই রাশির জাতক জাতিকাদের বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে এই রাশির জাতক জাতিকার জীবনে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+