সাবধান! শনিদেবের পুজোর সময় এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন এখনই
শাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতার রূপ দেওয়া হয়েছে। ব্যক্তির ভালো-মন্দ কাজের আধারে তাকে শনিদেব ফল দান করে। যদি শনিদেব কারোর ওপর কৃপাদৃষ্টি দেন তাহলে তাকে গরীব থেকে রাজা বানিয়ে দিতে যেমন পারেন তেমনি কারোর ওপর তার ক্রুর দৃষ্টি পড়লে তাকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে সময় লাগে না। শনিদেবকে ক্রুর দেবতা বলেই মানা হয়। শনিদেব রুষ্ট হন এমন কোনও কিছু করা উচিত নয়। তাই শনিদেবের পুজোর সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, অনেক সময় ব্যক্তি শনিদেবের পুজো করার পরও তার মনের ইচ্ছা পূরণ হয় না। তার কারণ পুজোর সময় হওয়া কিছু ভুল। আসুন জেনে নেওয়া যাক শনিদেবের পুজোর সময় কোন কোন বিষয়গুলি মনে রাখতে হবে।

চোখে চোখ রাখবেন না
অধিকাংশ সময় দেখা গিয়েছে যে লোকে যখন পুজো করে তখন ভগবানের চোখে চোখ রেখে মনের ইচ্ছার কথা জানায়। কিন্তু শনিদেবের চোখে চোখ রেখে কখনও কোনও মনোস্কামনা করবেন না। বিশ্বাস করা হয় যে যখন শনিদেবের দৃষ্টি পড়ে তখন মানুষের জীবনে সমস্যার পাহাড় জমতে শুরু করে। তাই শনিদেবের পুজো সর্বদা চোখ নামিয়ে করুন।

এই জিনিসগুলি ভোগ দেওয়ার সময় অর্পণ করুন
যে কোনও ভগবানের ভোগ যে কোনও জিনিস দিয়ে অর্পণ করা হয়। কিন্তু শনিদেবের ক্ষেত্রে কালো তিল ও খিচুড়ি দিয়েই ভোগ দিতে হয়।

তামার বাসন ব্যবহার করবেন না
দেবী-দেবতাদের পুজো করার সময় তামার পাত্রকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কিন্তু শনিদেবের পুজোর সময় ভুলেও তামার পাত্রের ব্যবহার করবেন না। মনে করা হয় যে তামার সম্পর্ক সূর্যদেবের সঙ্গে রয়েছে। আর শনিদেব সূর্যের পুত্র। দু'জনের মধ্যে শত্রুতা রয়েছে। তাই শনিদেবের জন্য লোহার পাত্রের ব্যবহার করাই উত্তম বলে মনে করা হয়।

শনিদেবের সামনে জ্বলন্ত প্রদীপ রাখবেন না
পুজোর সময় সব দেব-দেবতাদের সামনে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। কিন্তু শনিদেবের সামনে প্রদীপ জ্বেলে রাখায় নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বাস করা হয় যে শনিদেবের মূর্তির সামনে প্রদীপ জ্বেলে রাখার বদলে তা অশ্বত্থ গাছের নীচে রেখে দিন। এটা করলে শনিদেব শীঘ্র প্রসন্ন হন।

পোশাকের ওপর রাখুন বিশেষ খেয়াল
বিশ্বাস করা হয় যে শনিদেবের পুজোর সময় ব্যক্তিকে কালো অথবা নীল রঙের পোশাক পরা উচিত। এরকম করলে শুভ ফ পাওয়া যায়। এর সঙ্গে শনিদেবের পুজোর সময় লাল রঙের পোশাক কখনও পরবেন না।












Click it and Unblock the Notifications