এই কাজগুলি করলে আপনার জীবনে সাফল্যের আসবে, আর্থিক দিকে উন্নতি করতে পারবেন
এই কাজগুলি করলে আপনার জীবনে সাফল্যের আসবে, আর্থিক দিকে উন্নতি করতে পারবেন
প্রত্যেক মানুষই জীবনে সুখী হতে চান। তবে অনেক পরিশ্রম করেও জীবনে সুখ পান না অনেক মানুষই। আর্থিক দিকে তাঁরা উন্নতি করতে পারেন না। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কথা বলা আছে যেগুলিতে যেগুলি মেনে চললে জীবনের সুখ সমৃদ্ধ ভরে উঠবে আপনার। নানান সমস্যা থেকে দূর হয়। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জেনে নেই সেগুলি কী কী।

নিত্যদিন পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রত্যেকদিন বাড়িতে পুজো করা উচিত। পুজোর সময় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। জীবনে এগোতে পারবেন। সকল কাজে সফলতা পাবেন।

তুলসী গাছে জল দিন
রবিবার দিন তুলসী গাছে জল দিন। তাহলে আপনার কোথাও টাকা দেওয়া থাকলে তা আপনি ফেরত পেয়ে যাবেন। আর্থিক দিকে আপনি সচ্ছল হবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

গরিবকে খাওয়ান
আপনি যদি মাঝেমধ্যে আপনার সাধ্যের মধ্যে গরিব ব্যক্তিকে খাবার খাওয়ান। তা কিন্তু খুব ভালো। আর তিনি খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। এবং তিনি আপনাকে বিশেষভাবে কৃপা করবেন। তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন ।পূর্ব দিকে মুখ করে খাওয়াবেন। তাহলে সেটা খুব শুভ হবে আপনার জীবনে।

শুকনো ফুল ঘরে রাখবেন না
পুজোর সময় যখন যে ফুলগুলি আপনি ব্যবহার করবেন, সেই ফুলগুলিকে কখনোই যেখানে সেখানে ফেলবেন না। তাহলে আপনার জীবনে অনেক অশুভ সময় আসতে পারে। শুকনো ফুল জলে ফেলে দেবেন। আর ফুল শুকিয়ে গেলে তা কখনোই দেবতার গলায় রাখবেন না। এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক ও পারিবারিক দিকে নানান অসুবিধার সম্মুখীন পর্যন্ত হতে পারে।

তুলসী তলায় প্রদীপ জ্বালান
আপনার বাড়িতে তুলসী গাছ থাকে বা তুলসী তলায় থাকে সেখানে আপনি প্রত্যেকদিন তুলসী দেবীকে স্নান করাবেন এবং প্রতি সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তিঘর থেকে বেরিয়ে যাবে। এতে মা লক্ষ্মী খুশি হবেন এবং তিনি বিশেষভাবে আর্থিক কৃপা করবেন। আপনি অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন।

উত্তর-পূর্ব দিকে গঙ্গাজল ছেটাবেন
প্রতিদিন স্নান করার পর বাড়ির উত্তর-পূর্ব দিকে গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আর্থিক দিক অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসা ও কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই কাজগুলি করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications