শ্রাবণ মাসে ময়ূরের পালক দিয়ে করুন এই বিশেষ উপায়, হবে না অর্থাভাব, পাবেন সব সুখ
ধর্ম, জ্যোতিষ, বাস্তু শাস্ত্রে ময়ূরের পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূরের পালককে ধারণ করতেন। যদি শ্রাবণ মাসে ময়ূরের পালক সম্পর্কিত কিছু উপায় করা যায় তাহলে ভোলেনাথের পাশাপাশি ভগবান বিষ্ণুরও অপার কৃপা পাওয়া যাবে। ময়ূরের এই পালকের উপায় অর্থ সঙ্কট, নজর দোষ, গ্রহ দোষ থেকে মুক্তি দেবে। শ্রাবণ মাস গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে যা চলবে ১২ অগাস্ট পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক ময়ূরের পালক সম্পর্কিত কিছু বিশেষ উপায়।

গ্রহ দোষ থেকে মুক্তির উপায়
যদি কুণ্ডলীতে গ্রহ দোষ থাকে এবং তার কারণে জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে এরকম হলে শীঘ্রই তা থেকে মুক্তির উপায় করে নিন। গ্রহ দোষ দূর করার জন্য ময়ূরের পালকের উপায় করতে পারেন। এর জন্য হাতে ময়ূরের পালক ধরে অশুভ গ্রহ সম্পর্কিত মন্ত্র ২১ বার বলুন আর তারপর ময়ূরের পালকে জল ছিটিএ তা পুজোর ঘরে রেখে দিন। কিছু দিনের মধ্যে স্বস্তি পাবেন আপনি।

অর্থ প্রাপ্তির উপায়
যদি অর্থ সঙ্কট ক্রমশঃ বেড়েই যায় তবে এই উপায়টি করতে পারেন। অর্থ প্রাপ্তির জন্য ভগবান কৃষ্ণ ও রাধারানীর মন্দিরে গিয়ে ময়ূরের পালক রেখে পুজো করুন। ৪০ দিন পরে এটিকে লকারে রেখে দিন। অর্থের প্রবাহ বেড়ে যাবে।

নজর দোষ দূর করার জন্য
অনেক সময় খারাপ নজর লাগার কারণে যে কোনও কাজ হতে হতেই আটকে যায়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য ময়ূরের পালককে রূপোর তাবিজে ভরে বিছানার পাশে রেখে শুয়ে পড়ুন। শিশুদের খারাপ নজর থেকে রক্ষা করতে এই উপায় খুবই কার্যকর।

শত্রুর বিনাশ
মঙ্গল ও শনিবার পালক দিয়ে বজরংবলীকে সিঁদুরের ফোঁটা দিন ও সেই পালকটিকে পরেরদিন নদী বা কোনও জলাশয়ে ভাসিয়ে দিন। এরফলে শত্রুনাশ হয় বা যেকোনও ক্ষেত্রে মন্দ ব্যক্তির থেকে দূরে থাকা যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications