অর্থ সঙ্কট থেকে বাঁচতে চন্দ্রগ্রহণের দিন করুন এই প্রতিকারগুলি, ফল পাবেন হাতেনাতে
অর্থ সঙ্কট থেকে বাঁচতে চন্দ্রগ্রহণের দিন করুন এই প্রতিকারগুলি, ফল পাবেন হাতেনাতে
শুক্রবার ১৯ নভেম্বর এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মানা হয় এবং তার বাজে প্রভাব থেকে বাঁচতে অনেক ধরনের প্রতিকার বা উপায় করা হয়। কিন্তু অনেক কম মানুষই এটা জানেন যে চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু প্রতিকারও করা হয়। শুধু তাই নয়, এই টোটকাগুলি বেশ কার্যকর এবং অর্থের বর্ষণ করে। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অনেক টোটকাই জ্যোতিষ ও লাল বইতে বলা হয়েছে।

ধন প্রাপ্তির টোটকা
বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে। শতাব্দীর এই দীর্ঘতম চলা আংশিক গ্রহন সমস্ত রাশির মানুষকেই প্রভাবিত করছে। সেই সঙ্গে কিছু ইচ্ছা পূরণের জন্য এই গ্রহনের সময়টি কিন্তু দারুণ। আপনার ইচ্ছা পূরণ করতে কি কৌশলগুলি করতে হবে তা আসুন জেনে নিই।

অর্থাভাব ও ঋণমুক্তি হওয়ার টোটকা
অর্থ সঙ্কটের সমস্যায় জর্জরিত ব্যক্তিরা চন্দ্রগ্রহণের সময় একটি তালা কিনে আনুন এবং সেই রাত্রেই তা চাঁদের আলোতে রেখে দিন। সকালে সেই তালাকে মন্দিরের মধ্যে রেখে দিয়ে আসুন। কিছুদিনের মধ্যেই সমস্যা সমাধান হতে দেখা যাবে।

চাকরি পাওয়ার উপায়
বেকার বা পছন্দের চাকরি পাচ্ছেন না এমন ব্যক্তিরা যদি চাকরি পেতে চান তবে চন্দ্রগ্রহণের দিন মিষ্টি ভাত কাককে খাওয়ান। এই সমস্যা চাকরির সমস্যাকে দূর করে।

ধনী হওয়ার উপায়
যদিও পিঁপড়েকে ময়দা ও চিনি খাওয়ানো ধনী হওয়ার জন্য খুবই কার্যকরী উপায়, কিন্তু চন্দ্রগ্রহণের দিন পিঁপড়েদের চালের আটা খাওয়ালে অর্থবৃষ্টি হবে আপনার ওপর।

ব্যবসায় লাভ পাওয়ার জন্য
চন্দ্রগ্রহণের দিন নিয়ম অনুযায়ী গোমতী চক্রের পুজো করুন। এছাড়াও, গোমতী চক্র হাতে রাখুন এবং মা কালীর মন্ত্র ৫৪ বার জপ করুন। পরে, গোমতী চক্র একটি বাক্সে রাখুন এবং এটি আপনার কর্মস্থলে রাখুন, এটি কয়েক দিনের মধ্যে সুফল পেতে শুরু করবে। বিশেষজ্ঞের নির্দেশে এই প্রতিকারটি করা ভাল।
শুক্রবারের এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না কারণ এটি পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ হচ্ছে। আর তাই এক্ষেত্রে সুতকের নিয়ম মানা হবে না। যদিও এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে বৃশ্চিক রাশিদের ওপর এবং এটি কৃতিকা নক্ষত্রে হবে। জ্যোতিষশাস্ত্রের দিকে থেকে চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে সূর্য। আর ধনু রাশিতে সঞ্চার করবে শুক্র। তবে এই চন্দ্রগ্রহণের শেষের দিকটি অরুণাচল প্রদেশ ও অসম থেকে দেখতে পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications