সুখ–সমৃদ্ধি পাওয়ার জন্য নবরাত্রির সময় এই টোটকাগুলি করুন, ফল পাবেন হাতেনাতে
শক্তি পুজো ও উপাসনার পর্ব শারদীয় নবরাত্রি আজ অর্থাৎ সোমবার ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। নবরাত্রির এই পর্ব ৯ দিনের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই সময় মানুষ বিধি-বিধানের সঙ্গে পুজো-অর্চনা করে থাকেন। ধার্মিক মান্যতা অনুসারে এই সময় দেবী মাতা দুর্গা ধরিত্রীতে আসেন এবং নিজের ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। নবরাত্রির এই ন'দিন টোটকা-উপায়ের জন্য খুব শুভ বলে মনে করা হয়। প্রচুর প্রচেষ্টার পরও যাঁদের উন্নতি আটকে গিয়েছে বা যাঁরা সুখ-সমৃদ্ধি চান, তাঁদের জন্য নবরাত্রির টোটকা খুবই লাভদায়ক বলে প্রমাণিত হয়।

লাল পতাকা অর্পণ করুন
শারদীয় নবরাত্রির সময় দেবী মা দুর্গার মন্দিরে বা ঘরের মন্দিরে মাকে লাল রঙের পতাকা অর্পণ কর, এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

মেওয়া অর্পণ করুন
নবরাত্রির ন'দিন মাতা রানীকে ৫ ধরনের মেওয়া লাল ওড়নায় রেখে তা অর্পণ করুন। এরপর এই প্রসাদ নিজে গ্রহণ করুন, এতে আপনার সব আটকে থাকা কাজ পূরণ হয়ে যাবে।

রাম নাম লেখা পাতা
নবরাত্রির সময় অশ্বত্থ গাছের ৩টে বা ৫টা পাতা নিয়ে তাতে রাম নাম লিখুন। এতে কিছু মিষ্টি রেখে হনুমানজির মন্দিরে দিন। মানা হয় যে এরকম করলে অর্থলাভ হবে।

কন্যা পুজো করুন
শারদীয় নবরাত্রির সময় শুভ মুহূর্তে কন্যা পুজো করুন। তাদের পায়েস-লুচি খাওয়ান, লাল কাপড়ে উপহার দিয়ে তাদের সম্মানের সঙ্গে বিদায় দিন। এতে মান-সম্মান বৃদ্ধি পায়।

রূপোর জিনিস অর্পণ
শারদীয় নবরাত্রির সময় রূপোর স্বস্তিক, হাতি, প্রদীপ, কলসি, শ্রীযন্ত্র, মুকুট নিয়ে মাতা রানীর চরণে অর্পণ করুন। নবরাত্রির শেষদিন এই সব জিনিসকে গোলাপি কাপড়ে বেঁধে নিজের লকার বা পার্স রাখার জায়গায় রাখুন। ধার্মিক মান্যতা রয়েছে যে এরকম করলে ঘরে সুখ-সমৃদ্ধি ও ধন-বৈভব থাকে সর্বদা।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications