পার্স বা ওয়ালেটে কখনও ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, দেখা দিতে পারে অর্থাভাব
পার্স বা ওয়ালেটে কখনও ভুলেও রাখবেন না এই জিনিসগুলি
হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের আশেপাশের জিনিস আমাদের জীবনের ওপর পজিটিভ ও নেগেটিভ প্রভাব ফেলে। সাধারণত আমরা আমাদের পার্স বা ওয়ালেটে টাকা ছাড়াও অন্যান্য জিনিসও রাখেন। বাস্তু শাস্ত্রে এমন অনেক কিছুর বর্ণনা করা হয়েছে যেগুলি পার্সে রাখলে সেই ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। পার্স ও ওয়ালেটে এই জিনিসগুলিকে রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্রে বর্ণিত বিশ্বাস অনুসারে, ওয়ালেটে টাকা–পয়সা ছাড়া অন্য জিনিস রাখলে ব্যক্তিকে আর্থিক অনটনের সম্মুখিন হতে হয়। এছাড়াও জীবনে অনেক সমস্যাও চলে আসে। জেনে ওয়ালেট বা পার্সে কোন জিনিস রাখা অশুভ বলে মনে করা হয়।

ভগবানের ছবি
বাস্তু শাস্ত্র অনুসারে, পার্স বা ওয়ালেটে ভগবানের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে পার্সে ভগবানের ছবি রাখলে সেই ব্যক্তিকে ঋণের বোঝার চাপে পড়তে হতে পারে এবং জীবনে অনেক বাধা চলে আসে। তবে লক্ষ্মীদেবীর ছবি বা অর্থ বর্ষণ করছে এমন মা লক্ষ্মীর ছবি পার্সে রাখা শুভ বলে মনে করা হয়। এতে পার্স বা ওয়ালেট থেকে অর্থ কখনও কমে যায় না।

মৃত প্রিয়জনের ছবি
ওয়ালেট বা পার্সে কখনও মৃত আত্মীয়-পরিজন বা প্রিয়জনের ছবি রাখা অত্যন্ত অশুভ। যতই সে আপনার নিকট হোক না কেন, মরে যাওয়ার পর সেই ব্যক্তির ছবি কখনই পার্সে রাখা উচিত নয়। এরকম যদি কেউ করেন তবে তাঁকে আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয়।

চাবি
অনেকেই আছেন যাঁদের পার্সের মধ্যে আলমারির চাবি, লকার বা বাড়ি অথবা অফিসের চাবি রাখার অভ্যাস রয়েছে। যদি এই অভ্যাস থাকে তবে অচিরেই তা ত্যাগ করে ফেলুন কারণ বাস্তু শাস্ত্র অনুসারে, চাবি ওয়ালেটে রাখলে জীবনে নেতিবাচকতা চলে আসে এবং এর ফলে সেই ব্যক্তিকে আর্থিক অনটনের সম্মুখিন হতে হয়।

পুরনো বিল
আমরা অনেকেই নিজেদের ব্যাগ বা পার্সে কেনাকাটা করার পর বা রেস্তোরাঁতে খাওয়া-দাওয়ার পর সেই বিল রেখে দিই এবং তা বহুদিন ধরে আমাদের পার্সে রয়ে যায়। আমরা তা ফেলতে ভুলে যাই। তবে বাস্তু শাস্ত্র বলছে অন্য কথা। বাস্তু অনুযায়ী, পুরনো বিল ওয়ালেট বা পার্সে রাখা অশুভ বলে মনে হয়। বলা হয় যে, এরকম করলে নাকি সেই ব্যক্তির ওপর মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য অবশ্যই পার্স বা ওয়ালেট থেকে পুরনো বিল ফেলে দিন শীঘ্রই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications