শুরু হয়েছে খর মাস, ভুলেও এই কাজগুলি করবেন না
শুরু হয়েছে খর মাস, ভুলেও এই কাজগুলি করবেন না
হিন্দু মতে প্রতিমাসের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। আর প্রতি মাসেই হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। উৎসব প্রায় সব সময় অনুষ্ঠিত হয়। কথিত আছে, জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, প্রতিমাসে এমন কিছু নিয়ম আছে তা যদি পালন করা হয় তাহলে সেই ব্যক্তির বা জাতক-জাতিকার জীবনে কোন সমস্যা আসতে পারে না বরং সুখ সমৃদ্ধি লাভ করে। আর্থিক উন্নতি হয় তবে, এমন একটি মাস আছে যে মাসে কোন শুভ কাজ করা যায় না। বা কোনও মাঙ্গলিক কাজ কঠোরভাবে নিষিদ্ধ।

কবে থেকে শুরু খর মাস
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, সূর্য মীন রাশিতে প্রবেশ করলে শুরু হয় খর মাস। সূর্য যখন বৃহস্পতি ও মীন রাশিতে থাকে তখন সেই মাসকে বলা হয় খর মাস। এই বছরের ১৪ ই মার্চ সোমবার দুপুর ২ টো ৩৯ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। তা থাকবে ১৪ ই এপ্রিল পর্যন্ত। এই সময় কিছু কাজ করা নিষিদ্ধ। এই সময় ভক্তিভরে সমস্ত কাজ করলে সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফল পাওয়া যায়।

কোন কোন কাজ করবেন না
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, সূর্য যখন গুরুর অধিকারী রাশিতে থাকে বা গুরু যখন সূর্যের অধিকারী রাশিতে থাকে তখন তাকে গুরুবাদিত্য যোগ বলা হয়। এই সময় সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ। এই পুজোর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। জেনে নিন খর মাসে কী করা উচিত আর কী করা উচিত না।

এই সময় কী কী করা ভালো
খর মাসে বিবাহ, গৃহপ্রবেশ, উপবাস, উপনয়ন প্রভৃতি শুভকাজে ফল লাভের ইচ্ছা করা উচিত নয়। সেই মাসটি এই কাজের জন্য অশুভ বলে মনে করা হয়। এই মাসে দান করতে হয়। এটি করলে তীর্থযাত্রার সমান ফল পাওয়া যায়। খুব ভালো ফল দেয়। এই সময় নতুন কাপড়, দামি গয়না ইত্যাদি না পড়াই ভালো। এই খর মাসে অভাবী মানুষ, অসহায় মানুষদের সেবা করা খুব ভালো। খর মাসে আমিষ খাবার খাবেন না, সম্ভব হলে ব্রহ্মচর্য পালন করুন। না নিরামিষ খাবার খান। ভালো ফল দেবে।












Click it and Unblock the Notifications