ধনতেরাসের দিন এই কাজটি করলে বছরভরের অর্থাভাব কেটে যাবে! 'লাকি' রঙের টোটকা জানুন জ্যোতিষমতে
ধনতেরাসের দিন এই কাজটি করলে বছরভরের অর্থাভাব কেটে যাবে! 'লাকি' রঙের টোটকা জানুন জ্যোতিষমতে
অর্থ অনর্থের সবচেয়ে বড় কারণ হলেও, বহু বাস্তবিক ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বহু সময়ই অর্থের প্রয়োজনীয়তা মানুষকে নাড়া দেয়। এদিকে, করোনার জেরে গত কয়েক মাস ধরে বহু সংসারেই নানান ধরনের আর্থিক দুর্গতির থাবা পড়েছে। এই অবস্থায় বছরভর আর্থিক কষ্ট থকে মুক্তি দিতে একাধিক পন্থার কথা জানাচ্ছেন জ্যোতিষবিদরা। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পন্থা পালন করলে ধনতেরাসে মিলতে পারে ধন সম্পত্তি, যা বছর ভর অর্থকে শেষ হতে দেবে না ব্যাগ থেকে!

ধনতেরাসে অর্থভাগ্য তুঙ্গে থাকবে কোন কোন রাশির?
বলা হচ্ছে, তুলা রাশির খুবই ভালো সময় কাটবে ধনতেরসের দিন। জীবনে বাড়বে মধুরতা। এদিকে, সাফল্যের খতিয়ান প্রকাশিত হতে শুরু করবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনেও। মেষ রাশির জাতক জাতিকারা কোনও সুখবর ধনতেরাসের দিন পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি ক্ষেত্রে হতে চলেছে। দাম্পত্য জীবনে মিথুন রাশির জাতক জাতিকারা সমস্ত রকমের সুখের অধিকারী হয়ে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকারা এই ধনতেরাসের দিন অত্যধিক লাভের অধিকারী হবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময়টি খুব ভালো কাটবে।

পার্সে রাখুন এই জিনিসগুলি
বলা হচ্ছে, সারা বছর যদি অর্থাভাব থেকে মুক্তি পেতে চান,তাহলে ধনতেরাসের দিন থেকে কয়েকটি উপায় পালন করতে পারেন। সারা বছর অর্থাভব দূর করতে হলে, ধনতেরাসের দিন নতুন ওয়ালেট বা পার্স কিনতে নিতে পারেন। বা কেনা থাকলে তাতে পয়সা, টাকা-কড়ি রাখা শুরু করতে পারেন। এছাড়াও ব্যাগে রাখতে পারেন লক্ষ্মী ও গণেশের বসা ছবি দেওয়া একটি কয়েন।

ধনতেরাসের দিন কী করণীয়?
ধনতেরাসের দিন থেকে পার্সে রাখুন একটি টাকার কয়েন। সমস্ত টাকা শেষ হয়ে গেলেও, এই টাকার কয়েনটি কোনও মতেই যেন লেনদেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জ্যোতিষমতে বলা হচ্ছে, এমন দিনে টাকার ব্যাগে ক্রিস্টল, শ্রী যন্ত্র, গোমতি চক্র, কড়ি, হলুদ, কাঁচা হলুদের গাঁট, লাল রঙের কাপড়, লাল খাম রাখলে তা সারা বছর ধরে ব্যক্তিকে অর্থ যুগিয়ে যায়। এতে অর্থ নিয়ে কোনও মনকামনা থাকলে তা ঈশ্বরের সামনে প্রকাশ করলে সেই ইচ্ছা পূরণ হয় বলে জনা যায়।

ধনতেরাসের দিন লাল রঙের ব্যাগ কোন রাশির জন্য শুভ?
বলা হচ্ছে , যাতে বছরভর ব্যাগে অর্থ থাকে, আর সংসারে অর্থাভাব না থাকে, তার জন্য ধনতেরাসের দিন, লাল, হলুদ, গেরুয়া বা মাটির রঙের ব্যাগ যদি মেষ , সিংহ , বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিনে ফেলেন তাহলে ধনতেরাসে মিলতে পারে শুভ ফল। বছরভর থাকবে না অর্থাভাব।

সোনালী রঙের ব্যাগ কাদের ক্ষেত্রে শুভ?
বলা হচ্ছে, সোনালী রঙের ব্যাগ কিনতে পারেন বৃষ , তুলা ও কর্কট রাশির জাতক জাতিকারা। এই রঙের ব্যাগ ছাড়াও এইতিন রাশির জাতক জাতিকারা রুপোলী , সাদা আকাশী রঙের ব্যাগ কিনে নিতে পারেন। এতে মিলতে পারে কার্যকরী ফলাফল।

নীল রঙের ব্যাগ কোন রাশির পক্ষে ভালো?
ধনতেরাসের দিন যদি পার্স বা ওয়ালেট কেনেন , তাহলে মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল আর কালো রঙের পার্স কিনতে পারেন। এই রঙের পার্স কিনে ধনতেরাসের দিন থেকে তা ব্যবহার করলে ফলাফল ভালো মিলবে বলে জানা যাচ্ছে জ্যোতিষমতে।












Click it and Unblock the Notifications