Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপাবলির রাতে এই টোটকাগুলি পালন করলেই সংসারে কেটে যেতে পারে আর্থিক কষ্ট! জ্যোতিষ টিপস একনজরে

দীপাবলির রাতে এই টোটকাগুলি পালন করলেই সংসারে কেটে যেতে পারে আর্থিক কষ্ট! জ্যোতিষ টিপস একনজরে

ধন সম্পত্তি বাড়িয়ে নিতে কে না চায়! সকলেই চান যে তাঁর জীবনে যেন সম্পত্তির অভাব না হয়। বিপদকালে কখনও যেন অর্থাভাবে কোনও কষ্ট দেখা না দেয়, তার চেষ্টা করেন বহু মানুষই। আর সেই জায়গা থেকেই প্রয়োজনীয়তা রয়েছে অর্থ সম্পত্তির। জ্যোতিষমতে বলা হচ্ছে, দিওয়ালির দিন যদি কেউ বাড়িতে লক্ষ্মীপুজো করেন তাহলে তা খুবই ভালো ফল দেবে। এমন দিনে লক্ষ্মীপুজোর সময় পালিত কয়েকটি নীতি রয়েছে, তা মেনে চললেই আর্থিক দুর্গতি থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। একনজরে দেখা যাক জ্যোতিষ টিপস।

দিওয়ালির পুজোর সময় কী করণীয়?

দিওয়ালির পুজোর সময় কী করণীয়?

দিওয়ালির পুজোর সময় একটি থালাতে ১১ টি কড়ি রেখে, ২১ টি পদ্ম ফুলের বীজ, ২৫ গ্রাম সর্ষে লক্ষ্মীদেবীর কাছে অর্পণ করলে তা ভালো ফল দেয় বলে জানা যায়। বলা হয়, এমন দিনে যদি ধনসম্পত্তির দেবীকে তুষ্ট করতে হয়, তাহলে এই পন্থা অত্যন্ত কার্যকরী। এদি লক্ষ্মীদেবীকে যে সমস্ত জিনিসগুলি অর্পণ করা হবে, তা পরের দিন একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিলে ভাল ফল মেলে।

অশোক গাছের মূলের পুজো

অশোক গাছের মূলের পুজো

ধন সম্পত্তি পেতে দিওয়ালির দিন অশোক গাছের মূলকে পুজো করা উচিত। এমন সময়ে চোদ্দ শাক খাওয়ার পাশাপাশি অশোক গাছের মূলকে পুজো করার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিরা। এমনই বক্তব্য জ্যোতিষবিদদের। মনে করা হয় দিওয়ালির দিন যদি কোনও দলের পাত্রে দল ভরে তা রাতে কাপড় দিয় ঢেকে রাখা হয় তাহলেও মিলতে পারে কাঙ্খিত সাফল্য। অনেকেই চাকরি ক্ষেত্রে কাঙ্খিত সাফল্যের আশায় বহু পরিশ্রম করেও তার ফল পাননি। এমন পরিস্থিতি তৈরি হলে এই উপায়টি পালন করলে তবেই মেলে কাঙ্খিত সাফল্য।

 কড়ি রাখা উচিত

কড়ি রাখা উচিত

বলা হয়,দিওয়ালির দিন যদি ১১ টা কড়ি, ১০ গ্রাম গুঞ্জা গাছের ফল, আর ১১ টা হলুদের গাঁঠ রাখা যায়, তাহলে তা লক্ষ্মীদেবীর কাছে অর্পণ করতে হবে। এমনভাবে এই জিনিসগুলি অর্পণ করলে তা শুভ ফল দিতে পারে সংসারের আর্থিক ক্ষেত্রে বলে মনে করা হয়। এছাড়াও এমন এক দিনে হলুদ রোপণ করে মাটিতে গাছ তুললে তা খুবই ভালো ফল দিয়ে থাকে সংসারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। এদিকে পুজোয় অর্পণ করা হলুদ পুজোর পরদিন একটি লাল কাপড়ে বেঁধে তা আলমারিতে রাখতে পারলে কেটে যেতে পারে বিপদ।

 তেঁতুল গাছের চারা

তেঁতুল গাছের চারা

দীপাবলির দিন তেঁতুল গাছের একটি চারা এনেতা আলমারির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। এতে আর্থিক উন্নতি সম্ভব বলে দাবি করছেন একাধিক জ্যোতিষবিদ। এছাড়াও লক্ষ্মীপুজোয় যদি দীপাবলির দিন একটি লাল কাপড়ে রুপোর কয়েন, হলুদ, ধূপ, দীপ,সিঁদুর নিয়ে তা ঈশ্বরের উদ্দেশে অর্পণ করলে আর্থিক দুর্গতি সারা বছরের জন্য কেটে যায় বলে ধরে নেওয়া হয়। দীপাবলির পরের দিন গোবর দিয়ে প্রদীপ তৈরি করেও অনেকে অর্পণ করেন, বহু জ্যোতিষবিদের মতে এতে মেলে কাঙ্খিত সাফল্য।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+