ধনতেরাসে সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে এই টোটকাগুলি কার্যকরী! দিওয়ালির আগে জ্যোতিষ টিপস একনজরে

ধনতেরাসে সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে এই টোটকাগুলি কার্যকরী! দিওয়ালির আগে জ্যোতিষ টিপস একনজরে

রাত পোহালেই ধনতেরাস। ২০২১ সালের ২ রা নভেম্বর পড়ছে ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশীর রাতে পালিত হয় ধনতেরাস। ২ রা নভেম্বর প্রদোষকালে বিকেল ৫ টা ৩৭ মিনিটে শুরু হয়ে যাচ্ছে এই বিশেষ সময়কাল। শাস্ত্র মতে মনে করা হয়, ধনতেরাসের দিন যদি ঘরে সোনা, রুপো বা গহনা বা নিদেন পক্ষে খাওয়ার জন্য ধনেও আনা হয়, তাহলে তা খুবই ভালো ফল দিয়ে থাকে। এমন এক দিনে জ্যোতিষ মতে একাধিক টোটকা দেওয়া হচ্ছে। তবে তার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক ২ রা নভেম্বর কখন পড়ছে ধনতেরাস।

ধনতেরাসের সময়কাল

ধনতেরাসের সময়কাল

এই বছর ২ নভেম্বর, 2021 মঙ্গলবার ধনতেরাস উত্সব পালিত হবে। ২ নভেম্বর, প্রদোষ কাল সন্ধ্যা ৫ টা ৩৭ মিনিট থেকে সন্ধ্যা ৮ টা ১১ মিনিট পর্যন্ত। একই সময়ে, বৃষ রাশির সময়কাল ৬ টা ১৮ মিনিট থেকে সন্ধ্যা ৮ টা ১৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। ধনতেরাসে পূজার শুভ সময় হবে সন্ধ্যা ৬.১৮ মিনিট থেকে ৮.১৪ মিনিট পর্যন্ত। সেই সময় খরিদারি খুবই কার্যকরী ফল দেবে বলে জানা যাচ্ছে।

কোন কোন দেবদেবীর পুজো হবে?

কোন কোন দেবদেবীর পুজো হবে?

দিওয়ালির পুজো সাধারণত মা লক্ষ্মীর পুজো হয়। তবে জ্যোতিষবিদদের দাবি, এমন দিনে দিওয়ালির পুজোর আগে দেবতা ধন্বন্তরির পুজো অবশ্য কর্তব্য। এছাড়াও এমন দিনে কুবের দেবের পুজো করলে সংসারে আসে কাঙ্খিত অর্থ। বহু সময়ই অর্থ সম্পত্তির সমস্যা হলে তা কেটে যেতে পারে এই পন্থায় পুজো করলে। উল্লেখ্য, ধনতেরাসের দিনে সমুদ্র মন্থনের পর দেবতা ধন্বন্তরি অমৃত কলস নিয়ে জাগ্রত হয়েছিলেন। সেই থেকেই এই দিনে ধন্বন্তরি দেবের পুজো করার চল রয়েছে।

 ধনতেরাসের টোটকা

ধনতেরাসের টোটকা

ধনতেরাসের দিন সকালে ঘুম থেকে উঠে ঘরের প্রধান দরজার সামনে পরিষ্কার ও ধোয়া মোছার পর রঙ্গোলি তৈরি করুন। তবে জ্যোতিষ বিদরা বলছেন, নিশ্চিত করতে হবে যে, আগে পুরো বাড়িটি পরিষ্কার করা হয়েছে এবং আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিসগুলি ফেলে দেওয়া হয়েছে। তারপর ঘরের সদর দরজার সামনে তৈরি করুন রংগোলি।

কী কী খরিদারি করবেন?

কী কী খরিদারি করবেন?

ঘরে ভাঙা বাসন থাকলে সেগুলোও ফেলে দিন। জ্যোতিষ মতে বলা হচ্ছে, ধনতেরাসের শুভ সময়ে, এমন একটি জিনিস কিনুন যা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়। ধনতেরসে বাড়ি, গাড়ি, ইলেকট্রনিক আইটেম, সোনা ও রূপার বাসন বা গহনা কেনা যেতে পারে। সেই সঙ্গে ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির মূল দরজায় ময়দার চারমুখী প্রদীপ জ্বালান , বলছেন জ্যোতিষবিদরা। এটি চাল বা গমের স্তূপের উপর রাখা ভাল। এই দিনে অভাবীকে ওষুধ দান করুন। এতে করে স্বাস্থ্য ভালো থাকে।

 গোটা বছর ধরে মিলবে সুখ ও সমৃদ্ধি!

গোটা বছর ধরে মিলবে সুখ ও সমৃদ্ধি!

যদি আপনার কাছে পুরনো ফাটা পার্স থাকে, তাহলে তা নতুন পার্সে বদলে ফেলার দিন হল ধনতেরাস। যদি ধনতেরাসের দিন পার্সে গোমতি চক্র, কড়ি, হলুদ, লাল রঙের কাপড় বা লাল খাম রাখেন তাহলে সম্পত্তি অর্থ নিয়ে মনের মধ্যে কোনও ইচ্ছা থাকলে তা পূর্ণ হবে। বলছেন জ্যোতিষবিদরা। এদিকে দ্বাদশী তিথি থেকেই ধনতেরসের কেনাকাটার জন্য সুসময় পড়ে গিয়েছে। দ্বাদশী অর্থাৎ ১ নভেম্বর দুপুর ১ টা ২১ মিনিট থেকেই খরিদরির শুভ সময় পেড়ে গিয়েছে। দ্বাদশী তিথি ২ রা নভেম্বর বেলা সাড়ে ১১ টা পর্যন্ত থাকতে চলেছে। এরপরই পড়বে ত্রয়োদশী। ২ রা নভেম্বর ত্রয়োদশীতে গহনার পাশপাাশি সোনারবা রুপোর কিছু কেনাকাটা করা হলেও তা কার্যকরী ফল দিয়ে থাকে। এই পরিস্থিতিতে ধনতেরাসের একটি মাত্র দিনে রয়েছে অর্থ সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নেওয়ার সুযোগ।

 কোন রাশি অনুযায়ী কী কী করণীয়?

কোন রাশি অনুযায়ী কী কী করণীয়?

মেষ, সিংহ, বৃশ্চিক ও ধনু রাশির জাতক জাতিকারা লাল, হলুদ, কমলা বা বাদামী রঙের পার্স বা ব্যাগ নিলে ভালো হবে। অন্যদিকে, বৃষ, তুলা, কর্কট রাশির জাতকদের জন্য সাদা, রুপালি, সোনালি বা আকাশী রঙের ব্যাগ বা পার্স ভালো হবে। এছাড়াও, মকর এবং কুম্ভ রাশির জন্য নীল, কালো বা ধূসর রঙের এবং মিথুন এবং কন্যা রাশির জন্য একটি সবুজ রঙের পার্স বা ব্যাগ কেনা শুভ হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+