দীপাবলিতে এই টিপস মেনে বাড়িতে আলো ও প্রদীপ জ্বালান, ফিরবে সুখ, শান্তি

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর। এই বিশেষ দিনে সকলেই আলো দিয়ে তারা ঘর সুন্দর করে সাজান। তারা মনে করেন, এতে মা লক্ষ্মী তাদের বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। বাস্তুত্রুটি থাকলে তাও কেটে যাবে।

ঘরে সুখ, সমৃদ্ধি বাড়বে। দীপাবলিতে আপনি যদি প্রদীপ দিয়ে বাড়ি সাজান, তাহলে অবশ্যই এই টিপসগুলি মানুন। এতে বাড়ি থেকে খুব দ্রুতই আপনার বাস্তুত্রুটি দূর হবে । জীবনে আপনি সুখী হবেন। এই দিন কীভাবে বাড়িতে আলো ও প্রদীপ জ্বালাবেন, জানুন।

Diwali

  • প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান

বাড়ির মূল দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। এতে মা লক্ষ্মী, ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। যদি পারেন বাড়ির মূল দরজার সামনে লাইট লাগাবেন। এতে খুব খুশি হন মা লক্ষ্মীও।

  • বাড়ির উত্তর-পূর্ব দিকে আলো জ্বালান

দীপাবলিতে বাড়ির উত্তর-পূর্ব দিকে আলো জ্বালানো অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে, এতে বিষ্ণুদেবও খুব খুশি হন। এতে আপনার সম্পদ হু হু করে বাড়বে। এমনকি আর্থিক সংকট যদি থাকে, তাও কিন্তু জীবন থেকে খুব সহজেই দূর হবে।

  • ঘরে অন্ধকার করে রাখবেন না

বাস্তুশাস্ত্রে মনে করা হয়, এই দীপাবলির সময় ঘরের কোণায় কোণায় যেন অন্ধকার না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। অন্ধকার নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তাই দীপাবলিতে বাড়ির কোণায়ও ছোট মোমবাতি কিংবা লাইট জ্বালান। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে। বাড়ির পশ্চিম কোণে আলো লাগানো অত্যন্ত শুভ। এতে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন।

  • কোথায় কোথায় আলো জ্বালাবেন

দীপাবলিতে বাড়িতে রঙবেরঙের আলো লাগান। অবশ্যই ঠাকুরঘরে, উঠোনে, প্রবেশদ্বারে, বারান্দায় আলো লাগাবেন। এতে কিন্তু মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবেন।

  • কোন কোন রঙের আলো জ্বালানো শুভ

দীপাবলি মানেই আলোর উৎসব। তাই এদিন লাল, হলুদ, নীল, কমলা রঙের বাতি লাগানো অত্যন্ত শুভ। আর বাড়ির মূল দরজার সামনে সবুজ বা নীল রঙের আলো জ্বালান। এতে আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+