Budhaditya Rajyog 2023: বুধাদিত্য রাজযোগে কর্ম থেকে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। এই সময় তারা নানান রকম যোগও তৈরি করে থাকে, যার ইতিবাচক, নেতিবাচক প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপরে।
ডিসেম্বর মাসের ১৬ তারিখ সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু রাশি বৃহস্পতি দ্বারা শাসিত হয়, আর সেখানেই উপস্থিত রয়েছে গুরু গ্রহ, এই সময়ে সূর্য ও বৃহস্পতির কারণে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ', এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- কুম্ভ রাশি
বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে, নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। পিতা মাতার থেকে ভালো খবর পাবেন। যোগের শুভ প্রভাবে আপনার জীবনে খুব সাফল্য আসবে। শুধু তাই নয়, আপনারা যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিতে পদোন্নতি হবে। তাছাড়া আপনি যদি ব্যবসায়িক কোনও চুক্তিতে সই করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ করে ফেলতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন। এসময় আপনার কথাবার্তা আরোও ভালোভাবে বলা উচিত। আর্থিক দিকে খুব লাভ হবে। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার দরুন আপনি যদি কোনও অসুবিধার মধ্যে পরেন তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবেন। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যারা ব্যবসা করছেন সেখানেও কিন্তু তাদের অর্থলাভ হবার সম্ভাবনা রয়েছে।
- তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিরা এসময় সকল কাজে উন্নতি করতে পারবেন। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা বিদেশ যাত্রা করতে পারেন। এসময় আপনার টাকা পয়সার দিকে কোনও অসুবিধা থাকবে না আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল যেকোনও কাজের ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। মনের যেকোনও ইচ্ছা পূরণ হবে আপনার। আর্থিক দিকেও বিশেষ লাভ হবে। তাই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications