Budh Gochar June 2023: মিথুনে প্রবেশ করে বুধ কাদের ভাগ্য খুলছে
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর প্রভাব ফেলে। চলতি মাসেই মিথুন রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ, এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন কাদের ভাগ্য খুলবে।
বুধকে আমরা ব্যবসা, যুক্তি বা বাণিজ্য কারক বলেই জানি। বুধ গ্রহ স্থান পরিবর্তন করে নানান প্রভাব ফেলে সকলের অপর, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

কুম্ভ রাশি
বুধ গ্রহ ঘর পরিবর্তন করার কারণে কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনে সাফল্য আসবে আপনার। এই সময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মিথুন রাশি
বুধ ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির (Gemini) জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার মুনাফা অর্জনের সময়। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। যারা নতুন ব্যবসা করছেন বা ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন, অর্থ বিনিয়োগ করতে পারেন সেখান থেকে আপনাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা করতে পারেন। বিদেশে নতুন সম্পত্তি কিনতে পারেন। এই সময় আপনাদের জীবনে খুব ভালো সময় শুরু হবে।

বৃষ রাশি
বুধের ঘর পরিবর্তন করার কারণে বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের খুব লাভ হবে। এসময় আপনি নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। আপনার দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। পারিবারিক জীবনে সাফল্য মিলবে আপনার। পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন আপনি। সেখান থেকে দাম্পত্য জীবনে আপনার সাফল্য আসবে। খুব লাভ হবে আপনার, যারা ব্যবসা তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।ব্যবসায় আপনাদের আর্থিক লাভ হবে। এই সময় আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications