Bhai Phota 2023: কেন পালন করা হয় ‘ভাইফোঁটা’, জানুন ইতিহাস
জ্যোতিষশাস্ত্রে (astrtology) ও হিন্দুদের পবিত্র উৎসব ভাইফোঁটা বা ভাইদুজ আসতে চলেছে। দাদাদের মঙ্গল কামনায় বোন ও দিদিরা পালন করে থাকেন। প্রত্যেকটি হিন্দু ও বাঙালিদের মধ্যে ভাইফোঁটার এক বিশেষ গুরুত্ব রয়েছে। দীপাবলির পর দু’দিন ধরে এই উৎসব চলে। চলতি বছর ভাইফোঁটা বা ভাইদুজ অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর।
এই বছর ভাইফোঁটা আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। শুভ সময় বেলা ২ টো ৩৬ মিনিট থেকে যা শেষ হবে, পরের দিন ১৫ নভেম্বর বেলা ১ টা ৪৭ মিনিটে। এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইদুজ নামেও পরিচিত।
Chhath Puja 2023: এবছর কবে পালিত হবে ছটপুজো, জানুন শুভ সময়

দেশের বিভিন্ন জায়গায় এই উৎসবের আলাদা নাম রয়েছে। যেমন ভাউবিজ, ভাই টিকা বা ভাইফোঁটা, ভাইদুজ। রাখির মতোই এই ভাইফোঁটা কিছুটা হলেও এক, ভাইবোনের বন্ধন ও ভালোবাসা উদযাপন করা হয়। এইদিন সকল মেয়ারা তাঁদের ভাই বা দাদাকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং তাঁদের কপালে তাঁদের মঙ্গল কামনায় টিকা ব তিলক পরিয়ে দেন। ভগবানের কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইয়েরা বোনেদের হাতে উপহার তুলে দেন। আনন্দের সঙ্গে তাঁরা পালন করেন এই উৎসব।
শোনা যায়, এই বিশেষ দিনে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যান আর তখন সুভদ্রা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টিও খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন শুরু হয় দেশে। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দন বা দই বা কাজলের ফোঁটা পরিয়ে দিয়ে বলেন, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।'
কথিত আছে, এই বিশেষ তিথিটি 'যম দ্বিতীয়া' নামে পরিচিত। এই দিনে বা তিথিতে বোন যমুনার বাড়ি গিয়েছিলেন ভাই যমরাজ। সেদিন যমুনার হাতের রান্না করা খাবার খান যম। খাবার খেয়ে খুব খুশি হন তিনি। তখন বোন যমুনা তাঁর দাদার কাছ থেকে আশীর্বাদ চান। বোনকে আশীর্বাদ করে যমরাজ সেদিন বলেন, যে ভাই এই বিশেষ তিথিতে তাঁর বোনের বাড়ি গিয়ে বোনের হাতের রান্না খাবেন, তাঁর অকালমৃত্যুর কোনও ভয় থাকবে না। আর এই ঘটনার পর থেকেই এই দিনটি পালন করা হয়ে থাকে।












Click it and Unblock the Notifications