জন্মদিনে কোন উপহার কোন রাশির জাতকদের পক্ষে শুভ! জানুন জ্যোতিষমতে
জন্মদিনে কোন উপহার কোন রাশির জাতকদের পক্ষে শুভ! জানুন জ্যোতিষমতে
কাউকে উপহার দেওয়ার সময় বহু ক্ষেত্রেই বিপাকে পড়েন মানুষ। কে কোন উপহার পছন্দ করবেন, তা নিয়ে থাকে ভাবনা। এদিকে, সেই উপহার যদি ব্যক্তির বিভিন্ন কাজে লাগে, তা হলে তো কথাই নেই। তবে বিভিন্ন কাজে লাগবে, অথচ কার্যকরী ফলও দেবে এমন উপহার খুঁজে বের করা কঠিন। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে রাশিফল অনুযায়ী কাউকে উপহার দিলে তা খুবই কার্যকরী ফল দেবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক জাতিকারা কোন শুভ ফল পেতে পারেন রাশিফল অনুযায়ী।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতক জাতিকারা খুবই কর্মোদ্যোগী। তাঁরা সর্বদা চান যে নিজের এনার্জিকে কার্যকরী করে, তার ভালো ফলাফল আসুক। কোনও ইতিবাচক দিকে যেন সেই ফলাফল আসে সেদিকে তাকিয়ে এঁদের জল রাখার কোনও পাত্র দিলে এঁদের পক্ষে তা শুভ। কোনও কাপ, গ্লাস বা বোতল দিলে তা শুভ ফল দেয়। বৃষ রাশির জাতক জাতিকারা খুবই বাস্তববাদী। যা বাস্তবে প্রয়োজন তাই এঁরা চেয়ে নেন। নিজেদের একটু বিলাসিতায় রাখতে এঁরা পছন্দ করেন। ফলে সেই জায়গা থেকে এঁদের দিন খুব বিলাসী ও সুখ বিলাসের কোনও জিনিস। যে জিনিসটিতে থাকবে শৌখিনতার ছোঁয়া।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা খুবই মিশুকে। এঁদের বন্ধু বান্ধবদের পরিধি অনেকটাই বেশি। আর এঁদের সোশ্যাল লাইফ ও বেশ উজ্জ্বল। ফলে কোনও এমন জিনিস যা এঁদের সামাজিক জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে, তা উপহার দেওয়া যায় এঁদের। যেমন হেডফোন, মোবাইল বা গেজেট জাতীয় বিভিন্ন জিনিস এঁদের পছন্দের। কর্কট রাশির জাতক জাতিকারা আবেগের দিক থেকে খুবই প্রখর। এঁরা ভীষণভীাবে আবেগপ্রবণ হন। ফলে এঁদের আবেগে ছোঁয়া লাগে এমন কিছু উপহার দিতে পারেন এঁদের। এঁদের উপহার দিতে পারেন গাছ।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকারা খুবই সাহসী হন। এঁরা সহজেই নির্ভীক চিত্তে কোনও দিকে এগিয়ে যেতে পারেন। এঁরা সহজাতভাবেই নেতা হওয়ার সমস্ত গুণ নিজের সঙ্গে রাখেন। এঁদের ঘড়ি বা সাজ পোশাকের কিছু উপহার দিলে এঁরা খুবই খুশি হন। কন্যা রাশির জাতক জাতিকারা খুবই শৌখিন জিনিসপত্র পছন্দ করেন। বই জাতীয় উপহার এঁদের পছন্দের তালিকায় পড়ে যায়।

তুলা ও বৃশ্চিক
খুব আলাদা আর শৌখিন জাতীয় জিনিস ছাড়া মন ভরে না তুলা রাশির জাতক জাতিকাদের। এঁরা ব্যক্তিগত জীবনে সাম্যতা ও ন্যায্য জিনিস পছন্দ করেন। তবে উপহার হিসাবে এঁরা খুবই মনোরম শৌখিন জিনিস পছন্দ করে থাকেন। এমন একটি রাশির জাতক জাতিকাদের জন্য শৌখির ছাতা বা পেপার ওয়েট কার্যকরী উপহার হতে পারে। এদিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রঙ পরিবর্তনকারী মগ বা ঘড়ি খুবই পছন্দের বিষয় হয়।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা খুবই আয়েশি। এমন রাশির জাতক জাতিকারা নেক পিলো, বই খাতা খুবই পছন্দ করেন। এঁরা খুবই জেদি বা একরোখা স্বভাবের। ফলে এঁদের কোনও উপহার দেওয়ার সময় সতর্কভাবে থেকে উপবার বেছে নেওয়াা কাম্য। এদিকে মকর রাশির জাতক জাতিকারা মগ বা কার্ড, গল্পের বই খুবই পছন্দ করেন। এমন উপহার এঁদের বেশ পছন্দের।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা মেন মনে কী ভাবছেন তা সজে বোঝা যায় না। কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব সহজ সরলভাবে ভাবনা চিন্তা করে থাকেন। এঁরা মনে মনে খুবই বড় বিদ্রোহী। এঁরা স্রোতের বিপরীতে থাকা কোনও উপহার পছন্দ করে থাকেন বেশি। মীন রাশির জাতক জাতিকারা খুবই শান্ত স্বভাবের হন। এঁরা আলোর শেড জাতীয় জিনিস খুবই পছন্দ করেন।












Click it and Unblock the Notifications