সাবধান! ভুলেও সন্ধ্যার সময় এই কাজগুলি বাড়িতে করবেন না, রুষ্ট হবেন মা লক্ষ্মী
বাস্তু শাস্ত্রের প্রভাব আমাদের জীবনে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যদি আমাদের ঘর বাস্তু অনুসারে তৈরি করা থাকে তবে আমাদের জীবনে সুখ-সমৃদ্ধি থাকে। জেনে রাখুন যে সূর্যাস্তের পর কিছু কাজ করা থেকে বিরত থাকার কথা বাস্তুতে বলা হয়েছে। মানা হয় যে যাঁরা সূর্যাস্তের পর এই কাজগুলি করে তাঁদের ঘরে নেতিবাচকতা দেখা যায়। এর সঙ্গে বাস্তু দোষও শুরু হয়ে যায়। আসুন জেনে নিই যে বাস্তু অনুসারে কোন কোন কাজ সূর্যাস্তের পর করা উচিত নয়।

সন্ধ্যার সময় কখনও ঘুমোবেন না
বাস্তু শাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমোয় তাহলে তাঁদের জীবনে দরিদ্রতা চলে আসে। এর সঙ্গে লক্ষ্মীজিও রুষ্ট হয়ে চলে যান। হিন্দু ধর্মে সূর্যাস্তের সময় মা লক্ষ্মীর ঘরে আগমন হয়। অন্যদিকে যাঁরা সন্ধ্যার সময় ঘুমোন জ্যোতিষ শাস্ত্র অনুসারে তাঁদের আয়ু কমে যায়।

সন্ধ্যায় ঝাঁটা লাগাবেন না
সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় ঘরের ভেতর ঝাড়ু লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় ঘরের ভেতর ঝাঁটা লাগালে বাড়ি অশুদ্ধ হয়ে যায় এবং মা লক্ষ্মী রুষ্ঠ হয়ে চলে যান। এরকম করলে ঘরে সুখ-সমৃদ্ধির অভাব থাকে। এইজন্য সন্ধ্যার সময় ঝাঁটা দেওয়া থেকে বিরত থাকুন।

ঘরের দরজার সামনে বসবেন না
বাস্তু শাস্ত্র অনুসারে, সন্ধ্যার সময় কোনও মহিলা বা পুরুষ যেন ঘরের দরজার সামনে না বসেন। কথিত আছে যে সন্ধ্যার সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। আর আপনি দরজার সামনে বসে থাকলে তিনি ঢুকতে পারবেন না। আর সেই ব্যক্তির জীবনে অর্থের অভাব দেখা দেবে।

সন্ধ্যার সময় তুলসীর পুজো করবেন না
সন্ধ্যার সময় তুলসী গাছের পুজো করা উচিত নয়। এর সঙ্গে সূর্যাস্তের সময় তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়। এরকম করলে আ লক্ষ্মী রুষ্ট হতে পারেন। এর সঙ্গে আর্থিক পরিস্থিতিও বিগড়োতে পারে। সূর্যাস্তের পর আর্থিক লেনদেনও করা উচিত নয়। সন্ধ্যার সময় কারোর থেকে ঋণ নেবেনও না কাউকে ধার দেবেনও না। এরকম করলে ঘর থেকে সমৃদ্ধি চলে যায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications