বসন্ত পঞ্চমীর শুভ সময় কখন শুরু হবে, কোন কোন যোগ তৈরি হচ্ছে এই বিশেষদিনে, জানেন

জ্যোতিষশাস্ত্রে বসন্তপঞ্চমীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিন মা সরস্বতীর পুজো করার রীতি রয়েছে। বলা হয় এই দিন মা সরস্বতীর জন্ম হয়েছিল, তাই এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলতি বছরের ২৬ শে জানুয়ারি দেবী সরস্বতীর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করা হয়। এদিন দেবী লক্ষ্মীকে হলুদ ফুল, সাদা মিষ্টি, ফুল, প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই বিশেষ দিনে চারটি যোগ তৈরি হবে, যা অত্যন্ত শুভ যোগ।

বসন্ত পঞ্চমীর দিন কোন সময় শুভ, জানেন

বসন্ত পঞ্চমীর দিন কোন সময় শুভ, জানেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয়। ২৫ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় এই বসন্ত পঞ্চমী তিথির শুভ সময় শুরু হবে, যা চলবে ২৬ জানুয়ারি সকাল ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত চলবে। এই শুভ সময়ে আপনারা মা সরস্বতীর পুজো করতে পারেন।

কোন রঙের জামা পরবেন এদিন

কোন রঙের জামা পরবেন এদিন

সরস্বতী পুজোর শুভ সময় সকাল ২৬ জানুয়ারী সকাল ৭ টা ৬ মিনিট থেকে লাগবে। দুপুর ১২ টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। এইস সময় মা সরস্বতীর পুজো করতে পারেন। এদিন আপনি হলুদ রঙের জামা কাপড় পরবেন। তাহলে আপনার জীবনে শুভ সময় শুরু হবে। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্যও আসবে।

 কোন কোন চারযোগ তৈরি হচ্ছে

কোন কোন চারযোগ তৈরি হচ্ছে

এই বসন্ত পঞ্চমী তিথিতে চারটি শুভ যোগ তৈরি হবে। সেগুলি হল শিব যোগ, সিদ্ধ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগ। রবি যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগ তৈরি হবে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টা৫৬ মিনিট থেকে, যা চলবে ২৭ জানুয়ারি সকাল ৭ টা ১১ মিনিট পর্যন্ত। অপরদিকে, সর্বার্থ সিদ্ধি যোগ ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিট থেকে শুরু হবে ২৭ জানুয়ারি সকাল ৭ টা ১১ মিনিট পর্যন্ত। বসন্ত পঞ্চমীর দিন শিব যোগ সকাল থেকেই শুরু হবে। যা চলবে বিকেল ৩ টে ২৮ মিনিট পর্যন্ত চলবে। এই যোগে যদি আপনি পুজো করেন দ্বিগুণ ফল পাওয়া যায়। এর সাথে শুরু হবে সিদ্ধ যোগ। যা চলবে সারা রাত। এই বিশেষ যোগে মা সরস্বতীর বিশেষ আরাধনা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+