জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে এই শুভ যোগ, কৃষ্ণের অপার কৃপা পাবেন এই রাশির জাতকরা
ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এই বছর ১৮ অগাস্ট ২০২২ সালে জন্মাষ্টমীর উৎসব পালন করা হবে। ধর্মীয় বিশ্বাস, ভাদ্রপদ (ভাদ্র) মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে জন্মষ্টমী হিসেবে পালন করে। এ বছর ১৮ অগাস্ট রাতে ভগবান কৃষ্ণের লাড্ডু গোপাল রূপের অভিষেক, পুজো ও শৃঙ্গার করা হবে। গোপালকে দোলনায় দোলানো হবে। এই বছর জন্মাষ্টমী খুবই শুভ যোগে পালন করা হবে। জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, বৃদ্ধি যোগ ও বিজয় যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি এই জন্মাষ্টমী কিছু রাশিদের জন্য শুভ প্রমাণিত হবে। শ্রীকৃষ্ণের কৃপায় এই জাতকদের জীবনে খুশি, সমৃদ্ধি আসতে চলেছে।

জন্মাষ্টমীর ব্রত
ধর্মীয় গ্রন্থ অনুসারে, যে ভক্ত কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং গোপালের পছন্দের জিনিস নিজের ঘরে রাখেন, তাহলে সেই ভক্তের জীবনে কখনও কোনো অসুবিধা হয় না। তার দাম্পত্য জীবন সুখের হয়। চাকরি, ব্যবসা ইত্যাদি সব ক্ষেত্রেই সাফল্য আসে। তার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

মিথুন রাশি
জন্মাষ্টমীর দিনটি এই রাশির জাতকদের জন্য শুভ হবে । ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে। মন শান্ত থাকবে। সব কাজে সাফল্য পাবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
জন্মাষ্টমীর সময় কর্কট রাশির জাতকদের জন্য খুবই শুভ সময় নিয়ে আসবে। এদের উন্নতির রাস্তা খুলে যাবে। কৃষ্ণের কৃপায় আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে। ধনলাভ হবে। এইদিন লাড্ডু গোপালের পুরো ভক্তি সহকারে পুজো করুন। আপনি সব কাজে সফলতা পাবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিদের জন্য এই জন্মাষ্টমী ধনলাভ করাবে। এরা আটকে থাকা অর্থ পেতে পারেন। শ্রীকৃষ্ণের কৃপায় পড়ুয়াদের লাভ হবে। পরীক্ষা-ইন্টারভিউতে সফলতা পাবেন। চাকরিতে উন্নতি পাওয়া যাবে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। আয় বৃদ্ধি হবে।

কুম্ভ রাশি
জন্মাষ্টমী কুম্ভ রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে। পুরনো আটকে থাকা বিবাদ মিটে যাবে, যা অনেক স্বস্তি দেবে। মন শান্তি পাবে। সমস্যার সমাধান হয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। জন্মাষ্টমীর উপবাস রাখুন, কাজে সাফল্য আসবে। অর্থ লাভ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications