চন্দ্রগ্রহণের পর পাঁচ রাশির গোচর, একমাস সাবধানে থাকতে হবে এই রাশিদের
৮ নভেম্বর মেষ রাশিতে চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ দেশের বিভিন্ন অংশ থেকে নজরে আসবে এবং এর সূতক কালও গণ্য করা হবে। অনেক দশক পর এরকম হয়েছে যে যখন চন্দ্রগ্রহণের পর পরই ৫ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। চন্দ্রগ্রহণের পর এভাবে এতগুলি গ্রহের রাশি পরিবর্তন তার দুর্লভ সংযোগ সব রাশিদের ওপর বড় প্রভাব পড়তে চলেছে। তবে এমন কিছু রাশি রয়েছে যাদের ওপর এই গোচরের প্রভাব অশুভ প্রমাণিত হবে।

চন্দ্রগ্রহণের পর শুক্রের গোচর
৮ নভেম্বর চন্দ্রগ্রহণের পর ১১ নভেম্বর ধন-বিলাসিতা প্রদানকারী শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে। শুক্রের গোচর সুখ, প্রেম, বৈবাহিক জীবনে প্রভাব ফেলবে।

মঙ্গল ও বুধের গোচর
১৩ নভেম্বর মঙ্গল ও বুধ গ্রহ গোচর করবে। গ্রহের সেনাপতি হিসাবে বিবেচিত মঙ্গল ও গ্রহের রাজকুমার বুধ গ্রহের একসঙ্গে চন্দ্রগ্রহণের পর গোচর বড় পরিবর্তন নিয়ে আসবে। মঙ্গল এই সময় বক্রী ও উল্টো গতিতে বৃষ রাশিতে গোচর করবে অন্যদিকে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে গোচর করবে।

সূর্যের গোচর
১৬ নভেম্বর গ্রহদের রাজা সূর্য নিজের নীচ রাশি তুলা থেকে বেরিয়ে মিত্র রাশি বৃশ্চিকে প্রবেশ করবে। চন্দ্রগ্রহণের পর সূর্যের এই গোচর অধিকাংশ মানুষদের জন্য শুভ প্রমাণিত হবে। এরা সব কাজে সফলতা, মান-সম্মান ও অর্থ পাবে। এছাড়া অসুস্থতা থেকেও স্বস্তি মিলবে।

দেবগুরু বৃহস্পতির গোচর
২৩ নভেম্বর দেবগুরু বৃহস্পতি মার্গী চালের গতিতে চলবে। এখন গুরু গ্রহ বক্রী রয়েছে। গুরুর সোজা চাল অনেক রাশিদের জন্য শুভ প্রমাণিত হবে।

এই মানুষেরা সাবধান থাকুন
জ্যোতিষ মতে, চন্দ্রগ্রহণ ও তারপর হওয়া এই গ্রহদের গোচর কিছু রাশির জাতকেদর জন্য শুভ আবার কিছু রাশিদের জন্য অশুভ প্রমাণিত হবে। এই পরিস্থিতিতে এই রাশির জাতকদের প্রায় একমাস পর্যন্ত সাবধানে থাকতে হবে। জ্যোতিষ মতে, এই গোচরের পরিস্থিতি মিথুন, বৃশ্চিক ও কুম্ভ রাশিদের জন্য শুভ হবে। কিন্তু অন সব রাশিদের ওপর এই গোচর ভারী প্রমাণিত হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications