বিপরীত রাজযোগ কী, এই যোগের প্রভাবে কারা জীবনে সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন?

জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অর্থাৎ যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে বিপরীত রাজযোগ গঠন হয়, তিনি কিন্তু অত্যন্ত গুণী ব্যক্তি হন। সেই সঙ্গে তার ধন-সম্পত্তি উপচে পড়ে, ভাগ্যের দ্বার তার সর্বদাই খোলা থাকে।

বিশেষজ্ঞদের মতে, জন্মকুণ্ডলীতে যত বেশি রাজযোগ তৈরি হবে, সেই ব্যক্তির জীবনের তত বেশি সফলতা আসবে। মূলত জন্মকুণ্ডলীতে হংস রাজযোগ, নীচভাঙ রাজযোগ, শশ রাজযোগ, গজকেশরী রাজযোগ, মহাভাগ্য রাজযোগ ও বিপরীপ রাজযোগ তৈরি হয়, সেই ব্যক্তি খুব ভাগ্যবান হয়ে থাকেন।

Raj jog

  • বিপরীত রাজযোগ কী

কোন ব্যক্তির জন্মকুণ্ডলীতে বিপরীত রাজযোগ গঠন হওয়া অত্যন্ত শুভ। জন্মতালিকার ষষ্ঠ ও অষ্টম ও দ্বাদশ ঘরের শাসকের সঙ্গে বিপরীত রাজযোগের মিলন হয়, তাহলে সেই ব্যক্তির আর্থিক দিকে ভীষণ লাভ হয়। ব্যক্তি কোনও কাজে পিছিয়ে থাকেন না। ভাগ্যের দ্বারা সর্বদাই খোলা থাকে। এমনকি ব্যবসাতেও তিনি যথেষ্ট সফলতা অর্জন করতে পারেন।

  • রাজযোগের শুভ প্রভাব

জন্মকুণ্ডলীতে বিপরীত রাজযোগ গঠন হলে ব্যক্তি যদি গরিব ঘরেও জন্মগ্রহণ করেন তবুও কিন্তু তিনি দারিদ্র থাকেন না। তিনি কিন্তু রাজা হন। তার তিনি জীবনে খ্যাতি, সুখ, সম্পদ প্রচুর পরিমাণে বাড়তে থাকে। বিপরীত রাজযোগ মূলত হর্ষ বিপরীত রাজযোগ, সরল বিপরীত রাজযোগ ও বিমল বিপরীত রাজযোগ তৈরি হয়।

  • হর্ষ বিপরীত রাজযোগ কী

রাশিফলের তিন ঘরে অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে গঠিত হয় এই রাজযোগ, যখন এই তিনটি গ্রহের অধিপতি পরস্পরের ঘরে থাকে তখনই হর্ষ রাজযোগ গঠিত হয়। ষষ্ঠ ঘরের অধিপতি ও অষ্টম ঘরের অধিপতি কিন্তু হর্ষ বিপরীত রাজযোগ তৈরি করে। কোন ব্যক্তির রাশিফল কোন অশুভ গ্রহ থাকে, তাহলেও কিন্তু হর্ষ বিপরীত রাজযোগের প্রভাবে ব্যক্তি কিন্তু জীবনের ধনী হন ও প্রচন্ড প্রভাবশালী হন।

  • বিপরীত সরল রাজযোগ

যখন কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ও দ্বাদশ ঘর বা অষ্টম ঘরে বৃহস্পতি থাকে এবং অষ্টম ঘরে অধিপতি যদি আবার দ্বাদশ ঘরে থাকে তাহলে সরল বিপরীত রাজযোগ গঠিত হয়। এই ধরনের ব্যক্তির সবসময়ই জীবনে সফলতা অর্জন করতে পারেন। তারা সাহসিকতার মাধ্যমে অনেক খ্যাতি অর্জন করতে পারেন।

  • বিমল বিপরীত রাজযোগ

যখন কোনও ব্যক্তির জন্মকুণ্ডলী ষষ্ঠ, অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশঘরে থাকে বা দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠ বা অষ্টম ঘরে থাকে তখনই তৈরি হয় বিমল বিপরীত রাজযোগ। এই রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি তার জীবনে সুখ-সমৃদ্ধি অর্জন করতে থাকে। কোনও কাজেই তিনি পিছিয়ে যান না। তবে যদি রাজনীতি বা ব্যবসা করেন, সেখানে কিন্তু অনেক নাম করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+