রাহুর মহাদশায় কাদের জীবনে সাফল্য আসে, কাদেরই বা পারিবারিক সমস্যা বাড়ে, জানুন প্রতিকার

জ্যোতিষস্বাস্থ্য অনুসারে, প্রত্যেকটি গ্রহের মহাদশা ও অন্তর্দশা একটি নির্দিষ্ট সময় অন্তর হয়ে থাকে, এই গ্রহের দশা সর্বদা ১২ রাশির ওপরেই থাকে, সেটি কখনোও শুভ হয়, আবার কখনোও অশুভ হয়। রাহুর মহাদশা কিন্তু খুব খারাপ, বলা হয় যে ব্যক্তির উপর রাহু খারাপ দৃষ্টি দেন তার কখনোও জীবনে সাফল্য আসে না। সে কখনোও এগিয়ে যেতে পারে না। যাদের রাহু গ্রহ জন্মকুণ্ডলী খুব খারাপ জায়গায় বসে রয়েছে তাদের কথাবার্তা ভালো হয় না। জুয়া খারাপ কাজ, চর্মরোগ এই সবের সঙ্গে তারা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, তাদের জীবনে কখনোই সাফল্য আসে না। অভাব তাদের লেগেই থাকে।

কারা জীবনে সাফল্য পান

কারা জীবনে সাফল্য পান

যে ব্যক্তি জন্মকুণ্ডলীতে রাহু শুভ স্থানে রয়েছে তাদের জীবনের সাফল্য নিশ্চিত । তাছাড়াও সেই সময় রাহুর মহাদশা চললেও তাদের জীবনের সাফল্য আসে। শুধু তাই নয় এরা তখন সমাজে খুব প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। রাজনীতিতে যথেষ্ট নাম করতে পারেন এই লোকেরা। খুব খ্যাতি অর্জন করতে পারেন;। সম্মান বৃদ্ধি হয়।

 রাহু জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে থাকলে কী হয়

রাহু জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে থাকলে কী হয়

জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে রাহু ও অশুভ স্থানে থাকে আর তারা খারাপ অভ্যাসের সঙ্গে জড়িয়ে থাকেন, তারা প্রতারণা করে থাকেন সর্বদা। লোকের সঙ্গে এরা ভালো ব্যবহার করেন না। এদের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া এরা সবসময়ই মাংস, মদ খেয়ে থাকেন। অন্যান্য খারাপ নেশায় যুক্ত থাকেন। এরা কখনোও ঈশ্বরকে তেমন বিশ্বাস করেন না, এরা আলসার গ্যাস্ট্রিক রোগের সঙ্গে যুক্ত থাকে।

তবে যদি আপনি রাহু গ্রহকে ঠান্ডা রাখতে চান বা তার অশুভদৃষ্টি এড়িয়ে চলতে চান তাহলে করতে পারেন এই প্রতিকার।

দারিদ্র ব্যক্তিকে এগুলি দান করুন

দারিদ্র ব্যক্তিকে এগুলি দান করুন

রাহু আপনার জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে থাকলে আপনি আপনার সামর্থ্য মতো দারিদ্র ব্যক্তিকে সরিষা, সাত ধরনের শস্য ইত্যাদি দান করুন, তবে রাহু খুশি হবে, না হলে নীল বা বাদামী রঙের জামা কাপড় পড়তে হবে, তবে রোজ কাঁচা ধোয়া জামা কাপড় পরবেন।

রাহুর অশুভ দৃষ্টি এড়তে এটা মানুন

রাহুর অশুভ দৃষ্টি এড়তে এটা মানুন

প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আর নুন মেশানো হালকা গরম জল দিয়ে হাত, পা ধুন। এতে রাহু গ্রহ শান্ত হয় এবং জীবনে সাফল্য আসে। রাহুর অশুভ দৃষ্টি থেকেও আপনি রেহাই পাবেন।

মুক্তি পাবেন রোগ থেকে

মুক্তি পাবেন রোগ থেকে

রাহু অশুভ প্রভাবে আপনার নানান রকম রোগ ও জীবনে বাধার সম্মুখীন হতে হতে পারে। তাহলে রাহু যন্ত্রের পুজো করুন। বুধবার এই যন্ত্রটি বাড়িতে প্রতিস্থাপন করে পূজা করলে রাহুর অশুভ দৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে এবং আপনি যে রোগে আক্রান্ত সেটা থেকেও মুক্তি পাবেন।

কুকুরকে মিষ্টি খাওয়ান

কুকুরকে মিষ্টি খাওয়ান

যে সকল ব্যক্তির রাহু গ্রহ অশুভ স্থানে রয়েছে তারা কালো কুকুরকে মিষ্টি দিয়ে রুটি খাওয়ান। এতে রাহু গ্রহ শান্ত হয় এবং আপনার উপর থেকে অশুভদৃষ্টি তুলে নেবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য লেগে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+