দীপাবলিতে এই বড় গ্রহরা স্থান বদল করবে, কারা নতুন ব্যবসায় উন্নতির মুখ দেখাবেন
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, সূর্য গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। তারা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। দীপাবলির আগে চারটি বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে।
এসময় কিছু রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। গুরু গ্রহ বৃহস্পতি পশ্চাদমুখী হবে ২৮ অক্টোবর। ১০ অক্টোবর সূর্য দেবতা হস্ত নক্ষত্র থেকে বেরিয়ে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে।

১০ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। ১৩ অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকারা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানেন। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় এই গ্রহদের বিশেষ প্রভাব আপনার ওপর পড়বে। তাছাড়া বিবাহিত জীবনে আপনি খুব খুশি হবেন। অংশীদারিত্ব ব্যবসায়ে যদি বিনিয়োগ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার।
মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। এসময় জমি, নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের দীপাবলির আগেই পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার অর্থপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনি বিদেশ যেতে পারেন। সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে। পারিবারিক সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে।
তাছাড়া আপনার মনের ইচ্ছা পূরণ হবে। পরিকল্পনামাফিক প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এসময় আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে। ঝগড়া, অশান্তির পরিবেশ কেটে যাবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই চার গ্রহের শুভ প্রভাব পড়বে। তাছাড়া এসময়ে আপনার কর্মজীবনে অনেক লাভ হবে। নতুন ব্যবসা থেকে চাকরিতে আপনার শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যারা সোনা ব্যবসা করছেন তাদের অত্যন্ত শুভ সময়। নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এসময় আপনার চাকরিতে বেতন বাড়তে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications