জানুয়ারি মাস পর্যন্ত চলবে শনি মার্গী, এই সময়ে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশিরা

জানুয়ারি মাস পর্যন্ত চলবে শনি মার্গী, এই সময়ে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশিরা

শনিদেবকে এমন একটি গ্রহ যে সকল রাশিকে তার কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন, যদি কোনও গ্রহ যদি কোনও ব্যক্তি খারাপ কাজ করেন তাকে অনেক খারাপ ফল দেন, যে ব্যক্তি ভালো কাজ করেন সেই ব্যক্তিদের ভালো ফল দিয়ে থাকেন। অক্টোবর মাসের ২৩ তারিখ শনি মকর রাশিতে প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্র যেকোনও গ্রহের ঘর পরিবর্তনের কারণে সব রাশির ওপর বিশেষ প্রভাব পড়ে। ২৩ অক্টোবর এই গ্রহ ঘর পরিবর্তন করেছে। ১৭ জানুয়ারি অব্দি একই রাশিতে থাকবে সে। বর্তমানে শনি মার্গী হতে চলেছে। তবে শনি মার্গী হওয়ার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। জেনে নিন সেই তালিকায় কারা রয়েছেন।


বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শনি ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির অশুভ সময়ের শুরু। এইসময় তাদের কথা কম বলা উচিত। কারোর সঙ্গে বেশি কথা না বলা উচিত। আপনাদের দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন হবেন। তাই এসময় মাথা ঠান্ডা রেখে চলুন। চাকরি ও ব্যবসায় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তবে জীবনে সাফল্য আসবে। আপনারা সবাই পদোন্নতি না হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন। আপনার কাজের জন্য বস খুশি হবে না। তাই কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসাক্ষেত্রে এই সময় ভুল না করার চেষ্টা করলে তবেই আপনার জীবনে সফল আসবে।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় যদি আপনারা ব্যয় কম করেন তবে আপনাদের উন্নতি আসবে জীবনে। আর্থিক দিকে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে থাকবে। আপনার শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন, না হলে আপনাদের গুপ্ত রোগ চাড়া দিতে পারে। মা ও বাবার সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। সকলের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশিদের খুব সাবধানে থাকার উচিত, এই সময় সাবধানে চলাচল করা উচিত। না হলে আপনাদের দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আপনাদের এই সময়ে খারাপ হবে। যারা চাকরি করছেন তারা মাথা ঠান্ডা রেখে চাকরি করার চেষ্টা করুন। তর্ক বিতর্ক সকলের সঙ্গে এড়িয়ে চলুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। তবে আপনাদের সমাজে প্রতিবাদী বাড়বে না। বিশেষ করে কর্মরত আপনারা এই সময়ে খুব সাবধানে থাকুন।

 মকর রাশি

মকর রাশি

২৩ অক্টোবর শনি ঘর পরিবর্তন করে মকর রাশির জাতিকাদের খুব খারাপ। নানান রকম সমস্যার শুরু হতে পারে আপনার জীবনে। তাদের মানসিক ও শারীরিক সব বিষয়েই খারাপ হতে পারে। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এ মাথা ঠান্ডা রেখে চলা উচিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে এ সময় কোথাও বেশি বিনিয়োগ করবেন না, তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

যদি আপনারা নিজেদের জীবনের সাফল্য আনতে চান এবং শনির অশুভ দৃষ্টি এড়াতে চান তাহলে এই কাজগুলি করুন।প্রত্যেকদিন সকাল-সন্ধেতে সরিষার তেল শনিদেবকে অর্পণ করুন।

কাঁসার পাত্রে সরিষার তেল ভরে আপনি মুখ দেখুন শনিবার করে। তারপর এটাকে কোন গরীব মানুষকে দিয়ে দিন। যদি না পারেন তাহলে শনি মন্দিরে এটিকে রেখে আসুন। প্রত্যেক শনিবার শনিদেবতার পাশাপাশি হনুমানজির পুজো করুন। এতে আপনার জীবনের সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+