বুধের উত্থানের কারণে ব্যবসায় লাভের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা, জানেন
বুধের উত্থানের কারণে ব্যবসায় লাভের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিরা, জানেন
বুধকে আমরা বুদ্ধিমত্তা, ব্যবসার কারক বলেই জানি। বুধ যখন গ্রহ ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জীবনে ইতিবাচক প্রভাব আনবে আবার কারোর জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। জানুয়ারি মাসের ১৩ তারিখ সকাল ৫ টা ১৫ মিনিটে বুধের উত্থান হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে। বুধের উত্থানের কারণে, কিছু রাশির ব্যক্তির ক্যারিয়ার থেকে ব্যবসা, থেকে চাকরিতে জীবনে সাফল্যের মুখ দেখবেন এই রাশিরা। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এ সময় ধনু রাশিতে বুধের উত্থানের জন্যই অনুকূল পরিবেশ থাকবে। এই সময় যারা চাকরি করছেন তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে আপনি আয়ের মুখ দেখবেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। মায়ের শরীরের দিকে বিশেষ নজর দেবেন।

সিংহ রাশি
বুধের উত্থানের কারণে শুভ সময় শুরু এই রাশিদের। এই সময় আপনার কর্মক্ষেত্রের চাপ খুব কমতে থাকবে। মানসিকভাবে আপনি খুব সুস্থ থাকবেন । স্বাস্থ্যের উন্নতি হবে আপনাদের। যদি এ সময় বিদেশে যেতে চান আপনি যেতে পারেন। সেখান থেকে আপনার স্বপ্ন পূরণের আশা রয়েছে। বিদেশী কোম্পানিতে চাকরি করতে পারেন। শেয়ার বাজারে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। আপনার আয় খুব বৃদ্ধি হবে। এই সময় আপনাদের অর্থনৈতিক দিকেও খুব উন্নতি হবে।

তুলা রাশি
বুধের উত্থানের কারণে তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। এ সময় যারা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। চাকরিজীবীরা নতুন চাকরির অফার পাবেন। এই গ্রহের প্রভাবে আপনাদের অনেক আয় বাড়বে। এই সময় আপনারা বিদেশে সম্পত্তি কিনতে পারেন। বুধের প্রভাবে আপনারা নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। পরিবারে আপনাদের সুখ, শান্তি বিরাজ করবে। সন্তানদের সহযোগিতা আপনি পাবেন।

বৃষ রাশি
এই রাশির ব্যক্তিদের নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচ এড়িয়ে চলবেন। এই সময় আপনারা বেড়াতে যেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের সাফল্যের সময় শুরু। আপনি নতুন চাকরির অফার পেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications