বুধ ঘর পরিবর্তন করায় কোন কোন রাশির ব্যক্তি বিপদের সম্মুখীন হতে চলেছেন, জানেন

বুধ ঘর পরিবর্তন করায় কোন কোন রাশির ব্যক্তি বিপদের সম্মুখীন হলেন, জানেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার সকাল ৯ টা ৪২ মিনিটে বুধ গ্রহ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। বুধ গ্রহকে আমরা বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, দক্ষতা এবং জ্ঞানের কারক হিসাবে বিবেচনা করে থাকি। বুধের এই রাশি পরিবর্তন অনেক রাশির জন্য খুব শুভ হতে চলেছে। আবার কিছু রাশি সমস্যার মধ্যে পরবেন। কারণ বলা হয় যখন কোন গ্রহ তার ঘর পরিবর্তন করে থাকেন তখন সকল রাশিকেই প্রভাবিত করে। সেটি কখনও শুভ হয় আবার কখনও অশুভ হয়।

কর্কট রাশি

কর্কট রাশি

বুধের রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতক জাতিকারা নানান সমস্যার ক্ষতির হতে পারেন। এই রাশির দ্বাদশ ঘরে উপস্থিত হচ্ছে বুধ। তাই এই ব্যক্তিদের টাকার অভাব দেখা দেবে। মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় আপনি ভ্রমণে যেতে পারেন। গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে স্বাস্থ্যের ওপর নজর দেবেন। নতুন ব্যবসা এই সময়ে শুরু করবেন না। চাকরির পরীক্ষা এড়িয়ে চলুন। কারণ কোনও শুভ কাজে আপনার সাফল্য মিলবে না। বুধ গ্রহের অশুভ ফল কমাতে এই রাশির জাতক জাতিকাদের গণেশের পুজো করা উচিত। এর পাশাপাশি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান।

ধনু রাশি

ধনু রাশি

বুধের ঘর পরিবর্তন করায় ধনু রাশির জাতক জাতিকাদেরদের জন্য ক্ষতিকারক হতে চলেছে। কর্মক্ষেত্রে এরা ততটা সাফল্য পাবেন না। কাজ নিয়ে সব সময় আপনারা চিন্তায় থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে, সেই সঙ্গে দাম্পত্য জীবনে কিছু বিবাদ হতে পারে। শরীর ক্রমশ খারাপ হতে থাকবে। শরীরের যত্ন নিতে আগেই চিকিৎসকের পরামর্শ নিন। তবেই উপকার পাবেন। কারোর সঙ্গে কথা বলার সময় ভবেচিন্তে কথা বলুন। বুধের খারাপ প্রভাব এড়াতে প্রতিদিন ১০৮ বার বুধের মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল - ওম ব্রম ব্রীম ব্রুনঃ বুধায় নমঃ।

 মকর রাশি

মকর রাশি

বুধের ঘর পরিবর্তনের জন্য মকর রাশির ব্যক্তিদের জন্যও অশুভ প্রমাণিত হতে চলেছে। এই সময়ে আপনার শুত্রু সংখ্যা বাড়তে পারে। আদালত সংক্রান্ত বিষয়ে অনেক ঝামেলা হতে পারে। এই সময়ে ব্যবসায়ে বিনিয়োগ করবেন না, কারণ সেই মত ফল পাবেন না। কাজে তেমন উন্নতি করতে পারবেন না। জীবনে অনেকটাই পিছিয়ে যাবেন। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। অশুভ ফল এড়াতে মেয়ে সন্তানকে সামর্থ্য অনুযায়ী উপহার দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+