মঙ্গলের ঘর বদলে দোরগোড়ায় খারাপ সময় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের
মঙ্গলকে জোতিষশাস্ত্রে গ্রহের সেনাপতি বলে মনে করা হয়। তাছাড়া মঙ্গল অত্যন্ত শুভগ্রহ। ২৩ এপ্রিল কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এসময় বারো রাশির ব্যক্তিদের উপর এই শুভ ও অশুভ নানান প্রভাব ফেলবে।
মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করায় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের মধ্যে কারা রয়েছেন, দেখুন তো সেই রাশির তালিকায় আপনি আছেন কিনা।

- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের অশুভ প্রভাব পরায় তারা কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। শরীর নিয়ে নানান সমস্যায় পড়তে হতে পারে। কথাবার্তায় লাগাম দিয়ে বলার চেষ্টা করুন। ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।
- কর্কট রাশি
মঙ্গল ঘর পরিবর্তন করায় কর্কট রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। দূরে ঘুরতে না যাওয়াই ভালো। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাধবে। এসময় খরচ ক্রমশ বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এসময় কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে অশান্তি বাঁধবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনে নানান সমস্যা আসবে। কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস কমবে। তাই কোনও কাজে বিনিয়োগ করার আগে ভাববেন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। এসময়ে আপনার অর্থহানি হতে পারে। কোথাও ঘুরতে গেলে অবশ্যই পরিবারের মত নিয়ে তবেই যাবেন। কাজের জায়গায় বসের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনি কিছুটা দুঃখিত হবেন। এমনকি স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টিকে আপনার জন্য খুব একটা শুভ বলা যাবে না। এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন।
- মীন রাশি
মঙ্গল রাশি পরিবর্তন করায় সকলের সঙ্গে ভেবেচিন্তে বলবেন। যে কাজ করবেন সেখানে সাবধানে করার চেষ্টা করবেন। কোনও ব্যবসায় বিনিয়োগ করলে অবশ্যই স্ত্রীর বিশেষ পরামর্শ নেবেন। এসময় কোনও নারীর সঙ্গে আপনার সম্পর্কে না যাওয়াই ভালো হবে। কথাবার্তা ও ব্যবহারে অহংকার বোধ ত্যাগ করবার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications