দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে আজই এই পাঁচটি জিনিস বাড়িতে আনুন, উপকার পাবেন

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে আজই এই পাঁচটি জিনিস বাড়িতে আনুন, উপকার পাবেন

আপনি এত পরিশ্রম করছেন তাও টাকা রাখতে পারছেন না। কিছুতেই এই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না। কিন্তু কেন এই সমস্যা হচ্ছে? জানেন কী আপনি। বিশেষত বাস্তু দোষ বা বাস্তু ত্রুটির কারণেই এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেকে। হয়তো অনেকেই ভাবছেন যে এর থেকে কী মুক্তি মিলবে না। বাস্তুশাস্ত্রে এর প্রতিকারের অনেক উপায় আছে। আর এই দোষ থেকে মুক্তি পেতে আজই এই কাজগুলি মেনে চলুন উপকার পাবেন, অর্থও মিলবে। যদি আপনি এই জিনিসগুলো মেনে চলেন তাহলে আপনি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন। আপনার আর্থিক কষ্ট দূর হবে। মিলবে শান্তিও।

বাঁশি রাখুন বাড়িতে

বাঁশি রাখুন বাড়িতে

প্রতিটি বাড়িতে বাঁশি রাখা খুব শুভ বলে মনে করা হয়। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে বাঁশি অবশ্যই রাখুন। বাড়ির পূর্ব বা উত্তর দিকে রুপোর বাঁশি রাখুন। যদি কারোর সোনা বা রুপোর বাঁশি রাখতে অসুবিধা হয় তাহলে বাঁশের তৈরি বাঁশি বাড়িতে রাখতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপা মিলবে আপনার সংসারে। যদি যদি কারোর বাড়িতে শিক্ষা, ব্যবসা বা চাকরিতে বাধা থাকে তাহলে বেডরুমে দুটি বাঁশি রাখুন। উপকার মিলবে, সেই সঙ্গে মিলবে আর্থিক শান্তিও।

 ঘরে রাখুন গণেশের মূর্তিও

ঘরে রাখুন গণেশের মূর্তিও

যদি কোন ব্যক্তি তাঁর ঘর বা বাড়িতে ভগবান গণেশের মূর্তি রাখেন, তাহলে সেটি খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। আর যদি কোন ব্যক্তি গণেশের নাচের মূর্তি রাখেন সেটি আরও বেশি শুভ বলে মনে করা হয়। কারণ এতে বাড়িতে আসে ধন-সম্পদ। উত্তর-পূর্ব দিকে গণেশের ছবি লাগান, এমন জায়গায় ছবিটি লাগাবেন যাতে সবার চোখে পড়ে ছবিটই। তাহলে উপকার পাবেন।

মা লক্ষ্মী ও কুবের যন্ত্র বাড়িতে রাখুন

মা লক্ষ্মী ও কুবের যন্ত্র বাড়িতে রাখুন

আজই বাড়িতে আনুন মা লক্ষ্মী ও কুবের যন্ত্র। এটি বাড়িতে রাখলে অর্থ আসে। ধন-সম্পদ বাড়ানোর জন্য বাড়িতে এগুলি রাখা খুব দরকার। কারণ, লক্ষ্মী সম্পদের দেবী। দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া কোন মানুষ বড় হতে পারে না। আর আয় বাড়াতে কুবেরের যন্ত্র রাখুন। অর্থ আসবে। কারণ এরা অপরের পরিপূরক। কুবের মহারাজ উত্তর দিকের অধিপতি। তাই সর্বদা একে উত্তর দিকে রাখবেন। উপকার মিলবে। ঘরে আসবে অর্থ।

 ঘরে শঙ্খ রাখুন

ঘরে শঙ্খ রাখুন

বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে শঙ্খ রাখা খুব শুভ বলে মনে করা হয়। কারণ শঙ্খের খোসা বাস্তু দোষ করে। যে বাড়িতে শঙ্খ প্রতিদিন বাজে সেখানকার বায়ুও বিশুদ্ধ থাকে ও শুভ শক্তি বাড়িতে প্রবেশ করে। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তাহলে অর্থ সমস্যা কেটে যায়।

বাড়িতে রাখুন একমুখী নারকেল

বাড়িতে রাখুন একমুখী নারকেল

বাড়িতে রাখুন অবশ্যই রাখুন একমুখী নারকেল। কারণ নারকেলকে কুইন্স বলা হয়। নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়ে থাকে। আর কথায় আছে একমুখী নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে এটা রাখা খুব শুভ বলে মনে করা হয়। আর বিশেষত যে বাড়িতে পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক অভাব কেটে যাবে। সংসারে আসবে সুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+