কবে বিপরীতমুখী হবে বৃহস্পতি, গুরু গ্রহের কৃপায় আলোয় ঝলমল করবে কাদের ভাগ্য?
জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গ্রহের অত্যন্ত গুরুত্ব রয়েছে। বৃহস্পতি হল সুখ, সম্পদ, উন্নতি, শিক্ষা, সন্তানের কারক বলেই মনে করা হয়। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে।
বৃহস্পতি অক্টোবর মাসের ৯ তারিখে বিপরীতমুখী হবে গুরু গ্রহ। তারপর ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি দুপুর ১ টা ৪৬ মিনিটে আবারও সোজা অবস্থায় আসবে এই গ্রহ। বিপরীতমুখী অবস্থায় বৃহস্পতি কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ করাবে, জানুন।

- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনার ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে এই গ্রহ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। ব্যবসার প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ব্যবসায় খুব সফলতা আসবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। এসময় প্রত্যেকটি কাজ অবশ্যই নিজেকে শান্ত রেখে করার চেষ্টা করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য খুব শুভ সময়। এসময় চাকরিতে সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের মানসিক চাপ অনেকটাই কমবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। পিতা মাতার কাছ থেকে খুব ভালো খবর পেতে পারেন। এসময় আপনার লক্ষ্য পূরণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। তবে যে কাজের সুযোগ পাবেন তা কখনোই হাতছাড়া করবেন না। আপনার সন্তানের কোনও সুখবরে আপনি আরও খুশি হবেন। বিদেশে ব্যবসা করবার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পাবেন। স্বপ্ন পূরণ হতে চলেছে। যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। পরিবারে কোনও একটি সদস্যের শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। ধর্মীয় কাজে সাফল্য আসবে আপনার। চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। মন আগের থেকে অনেক ভালো থাকবে। আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যদি বিদেশে পড়াশোনা বা সেখানে ব্যবসা করার কথা ভাবছেন, তবে এই বিষয়ে সমস্যাগুলি সমাধান হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications