Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহু ও সূর্যের মিলনে তৈরি হচ্ছে ‘গ্রহণ যোগ’, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে কাদের?

Grahan Yog 2024: জ্যোতিষশাস্ত্রে মোট নয়টি গ্রহ এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন তারা সকল রাশির জাতক জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে। ঠিক তেমনি তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে থাকে। জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলে জানি। রাহুকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। আবার রাহুকে ছায়া গ্রহও বলা হয়। যখন সূর্য ও রাহু গ্রহের মিলন হয় তখন কিন্তু তার খারাপ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপরে।

প্রতি মাসেই সূর্য তাঁর স্থান পরিবর্তন করে অন্য রাশিতে বিরাজ করে। তবে ১৮ মাস অন্তর অন্তর রাহু তার ঘর পরিবর্তন করে। ১৪ মার্চ মীন রাশিতে রাহু ও সূর্যের মিলন হতে চলেছে। রাহু ও সূর্যের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে নানান ক্ষতির সম্মুখীন হতে হবে। তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে এবং সেই সঙ্গে তৈরি হবে গ্রহণযোগও। এই যোগ অত্যন্ত অশুভ। এর বিশেষ প্রভাব পড়বে কাদের উপর, কাদেরই বা নানান সমস্যার সম্মুখীন হতে হবে, দেখুন।

Grahan Yog 2024

  • তুলা রাশি

গ্রহণ যোগের বিশেষ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় কোনও কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয়, নানান রকম রোগে আক্রান্ত হবেন আপনি, কাজের জায়গায় আসবে বাধা। শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও গ্রহণযোগের অশুভ প্রভাব পড়বে। এসময় আপনারা কোনও কাজে যেমন সফলতা অর্জন করতে পারবেন না, ঠিক তেমনিই আপনাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে অশান্তি লেগে থাকবে। দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিকে নানান সমস্যা আসবে।

  • কুম্ভ রাশি

অশুভ যোগের কারণে কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে আসবে নানান সমস্যা। তাই এসময় আপনাদেরকে খুব সতর্ক হয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। এসময় যারা ব্যবসা করছেন তাদের খুব সতর্ক থেকে কাজ করতে হবে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ এসময় করবেন না। তবে দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনাদের জন্য খুব ভালো হবে। এসময়ে আপনাকে পায়ে ব্যথায় ভুগতে হতে পারে। তাই আগে থেকেই সাবধান থাকার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+